সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

রাজশাহীতে মদ পান করে দাম চাওয়ায় বার ভাঙচুর

প্রকাশক by প্রকাশক
June 11, 2023
in ক্রাইম
0
রাজশাহীতে মদ পান করে দাম চাওয়ায় বার ভাঙচুর
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজশাহীতে মদ পান করে দাম চাওয়ায় বার ভাঙচুর

সোহেল রানা, সত্যকন্ঠ; রাজশাহী:

মদপানের পর দাম চাওয়ায় রাজশাহী পর্যটন মোটেলের বারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ হৃদয়সহ তার সঙ্গে থাকা কর্মীরা বার ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় তারা বারের কর্মচারীদের মারধর করেন এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ভেঙে ফেলেন।পরিস্থিতি বেগতিক দেভে বারের প্রধান ফটকে তালা দিয়ে বারের কর্মচারীরা ছাত্রলীগ নেতাকর্মীদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ যায়। খবর পেয়ে ছাত্রলীগের নেতারাও সেখানে যান।

এরপর পুলিশের কাছে ক্ষতিপূরণের মুচলেকা দিয়ে অবরুদ্ধ নেতাকর্মীদের ছাড়িয়ে আনা হয়।পর্যটন বারের একজন কর্মচারী জানান, শুক্রবার রাত সাড়ে আটটার পরে ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়ের সাথে ১২-১৩ জন নেতাকর্মী বারে যান।

এরপর তারা মদপান শুরু করেন। তাদের সর্বমোট সাত হাজার ২০০ টাকা বিল হয়। বিল চাওয়া হলে হৃদয় ছাত্রলীগের পরিচয় দেন। তিনি বিল দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে তর্কবিতর্ক শুরু হলে হৃদয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা দুজন

কর্মচারীকে মারধর করেন। কর্মচারীরা পুলিশে ফোন করার চেষ্টা করলে দুটি মোবাইল ফোন কেড়ে আছাড় দিয়ে ভেঙে ফেলা হয়।এরপর বারের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের অবরুদ্ধ করা

হয়। পরে পুলিশ আসে। ঘটনা জানতে পেরে রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিল হাসানসহ কয়েকজন নেতা সেখানে যান। এরপর ক্ষমা চান এবং ভুল স্বীকার করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা সেখানেই ভেঙে ফেলা কয়েকটি গ্লাসের ক্ষতিপূরণ দেন।

তারপর মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।
অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতা হৃদয়ের নেতৃত্বে নেতাকর্মীরা বারে গিয়ে প্রায়ই ফাও মদপান করেন। বিষয়টি নিয়ে বার কর্মচারীদের সাথে মাঝে মধ্যেই ঝামেলা হয়।

অভিযোগের ব্যাপারে বক্তব্যের জন্য বেশ কয়েকবার ছাত্রলীগ নেতা ইশিতায়াক আহমেদ হৃদয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।

রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিল হাসান বলেন, ‘আমি বাইরেই ছিলাম। কর্মচারীদের সেভাবে মারধর করেননি ছাত্রলীগ নেতাকর্মীরা। সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে দুটি মোবাইল ভেঙে যাওয়ায় সেগুলো আমরাই মেরামত করে দিচ্ছি। আর যা ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এরপর মুচলেকা দিলে পুলিশ নেতাকর্মীদের ছেড়ে দিয়েছে।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, ‘আমাদের কমিটির সাংগঠনিক সম্পাদক হৃদয়ের নেতৃত্বে এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি কথা বলতে হৃদয়কে ফোন করেছি। কিন্তু ফোনে পাইনি। বিষয়টি নিয়ে আমি সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

রাজশাহী পর্যটর মোটেল বারের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, অনেকেই মদ পানের পর মাতলামি করেন। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীরাও এমনটিই করেছেন। তারা বেশকিছু ক্ষতি করেছেন। ক্ষতিপূরণ নেওয়া হয়েছে। আগামিতে এ ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে না মর্মে পুলিশের কাছে মুচলেকা দেওয়ায় তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে।

নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজল নন্দী জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষমা চেয়েছেন। ক্ষতিপূরণও দিয়েছেন। তাই বার কর্তৃপক্ষ কোন অভিযোগ দেয়নি। এ জন্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা ) বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী

Next Post

অনাবৃষ্টির কারণে খাল-বিল পানিশূন্য পটুয়াখালীতে মাছের উৎপাদন ব্যাহত

প্রকাশক

প্রকাশক

Next Post
অনাবৃষ্টির কারণে খাল-বিল পানিশূন্য পটুয়াখালীতে মাছের উৎপাদন ব্যাহত

অনাবৃষ্টির কারণে খাল-বিল পানিশূন্য পটুয়াখালীতে মাছের উৎপাদন ব্যাহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ