সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

রাজশাহীতে শিক্ষকের নামে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রকাশক by প্রকাশক
February 6, 2023
in সারাবাংলা
0
রাজশাহীতে শিক্ষকের নামে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
0
SHARES
78
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীতে এক শিক্ষকের নামে চাঁদাবাজি মামলাা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষক মহানগরীর একটি সুনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষকতা করেন । শিক্ষক মাসুদ রানা রাজশাহী জেলার বাগমারা উপজেলার মুগাইপাড়া গ্রামের আবুল কাশেম কবিরাজের ছেলে। তিনি রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

অপরদিকে , মামলার বাদী প্রাইম ব্যাংক ময়মনসিংহ সদর শাখার সিনিয়র অফিসার মারুফ হাসান। তাঁর বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামে। পিতার নাম নায়েবউল্লাহ মন্ডল তিনিও নগরীর বোয়ালিয়া থানার উপশহর ১নং সেক্টরে বসবাস করেন।

জানা গেছে বাদী-বিবাদী সম্পর্কে চাচা ভাতিজা। তাঁদের মধ্যে বিশাল একটি পুকুর লিজ নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে।

সূত্র জানায়, মাসুদ রানা অপর শরিক মারুফ হাসানের নিকট ৩১ অক্টোম্বর ২০২১ সালে বিবাদমান পুকুরটির লিজ গ্রহণ করেন। পরবর্তীতে  মারুফ হাসানের সাথে মাসুদ রানার পারিবারিক কলহের জেরে  মারুফ, ১২ নভেম্বর ২০২১ সালে সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদকে সাবলিজ প্রদান করেন।

মাসুদ রানা দাবী করেন, পুকুর লিজ বাবদ মারুফকে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছেন। প্রাইম ব্যাংক রাজশাহী থেকে ১ কোটি টাকা লোন পাইয়ে দেয়ার নাম করে মারুফ আরও সাড়ে তিন লক্ষ টাকা নেন।

এছাড়াও রাজশাহীর পবা থানার বেতকুড়ি গ্রামের গোলাম মর্তুজার ছেলে মাবুদ সরকার অনিক ও বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া তেতুলতলা এলাকার সেলিম আমজাদের ছেলে সাকিবুল ইসলাম স্বাধীন প্রায় ১০ লক্ষ টাকা বিভিন্ন সময়ে ধার দেন মারুফ হাসানকে ।

ওই টাকা ফেরৎ চাইল মারুফ কালক্ষেপণ ও টাল বাহানা করতে থাকেন। এক পর্যায়ে অনিক ও স্বাধীনকে প্রাইম ব্যাংকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন।
প্রাইম ব্যাংকে চাকরি না দিতে পারায় এবং লোন মন্জুর না হওয়ায় মাবুদ সরকার অনিক, সাকিবুল ইসলাম স্বাধীন, মাসুদ রানা পৃথক আবেদনে প্রাইম ব্যাংক ময়মনসিংহ সদর শাখার ম্যানেজার বরাবর সিনিয়র অফিসার মারুফ হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

শিক্ষক মাসুদ রানা দাবী করেন, আমি আওয়ামী পরিবারের সন্তান, মামলার বাদী বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। পূর্ব শত্রুতার জেরে আমাকে বোয়ালিয়া মডেল থানায় মিথ্যা চাঁদাদাবীর মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।

ঘটনার দিন গত ০৪.০২.২৩ ইং তারিখ রাত সাড়ে আট ঘটিকার দিকে অনিক ও স্বাধীন মারুফকে উপশহর নিউ মার্কেট এলাকায় ডেকে নেয়। সেখানে তাঁকেও ডাকা হয়। মাসুদ রানা মোটরসাইকেল থেকে নামার পূর্বে ওদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে মারুফ দৌড় দিলে পড়ে নাকে আঘাত প্রাপ্ত হন।

এ ঘটনায় অনিককে প্রধান,স্বাধীনকে ৩ নং এবং মাসুদ রানাকে হুকুম দাতা হিসাবে ২ নং বিবাদী করে ৩৮৫ ধারায় বোয়ালিয়া মডেল থানায় চাঁদাদাবীর মামলা করেন মারুফ হাসান।
মামলার ২ নং স্বাক্ষী স্কুল শিক্ষক সাহাবুব আলমের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না, এবং এ সমন্ধে আমার কিছু জানা নাই।

প্রাইম ব্যাংক ময়মনসিংহ সদর শাখার ম্যানেজারর নিকট জানতে চাইলে তিনি এইচ আর শাখায় যোগাযোগ করতে বলেন।

ব্যাংকে অভিযোগের বিষয়ে মারুফ হাসানের মুঠোফোনে জানতে চাইলে তিনি
বলেন, আমার বিরুদ্ধে একটি উড়ো চিঠি দেয়া হয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ দিলে আমি লিখিত জবাব দিয়েছি। বাগমারা উপজেলা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন কী না এমন প্রশ্নের উত্তরে জানান, আমি কোন দিন শিবিরের সাথে জড়িত ছিলাম না।

Previous Post

ডুমুরিয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

Next Post

রাজশাহীর বাঘায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট আউটলেট ব্যাংকের শাখার শুভ উদ্বোধন

প্রকাশক

প্রকাশক

Next Post
রাজশাহীর বাঘায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট আউটলেট ব্যাংকের শাখার শুভ উদ্বোধন

রাজশাহীর বাঘায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট আউটলেট ব্যাংকের শাখার শুভ উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ