সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

রামগঞ্জে সরকারি কর্মকর্তা ও স্বামী স্ত্রীসহ ৫ জনের মৃত্যু  

প্রকাশক by প্রকাশক
October 28, 2024
in সারাবাংলা
0
রামগঞ্জে সরকারি কর্মকর্তা ও স্বামী স্ত্রীসহ ৫ জনের মৃত্যু  
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
রামগঞ্জে সরকারি কর্মকর্তা ও স্বামী স্ত্রীসহ ৫ জনের মৃত্যু  
 
মোহাম্মদ আলী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ ৩জন,গলায় ফাঁস লাগিয়ে গৃহবধু ও ছাদ থেকে লাফ দিয়ে সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার(২৭ অক্টোম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের ডারি বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী সগীর আহম্মদ(৪৮) ও স্ত্রী শাহানাজ আক্তার শানু(৪০), দুপুর ১টায় দরবেশপুর ইউনিয়নের মাজিরগাঁও ছনাই বাড়িতে চটপটি ব্যবসায়ী রাছেল (৩০) বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, দুপুর ৩টায় উপজেলা পরিষদের নির্মানাধীন ভবনের ছাদের ৫তলা থেকে লাফ দিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবাল প্রকাশ রবিন পাটোয়ারী (৩৮) ও শনিবার দিবাগত গভীর রাতে চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কাজী বাড়ির খাদিজা আক্তার রুমা (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে মারা যান। রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছেন। 
মৃতব্যক্তিদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়,  রবিবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ডারি বাড়িতে ব্যাটারিচালিত অটোরিক্সা চালক তিন সন্তানের জনক সগির আহম্মেদ (৪৮) তার অটোরিক্সাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্ত্রী শাহানাজ আক্তার শানু (৪০) স্বামীকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মাঝিরগাও গ্রামের ছনাই বাড়ি নুরনবী মিয়ার ছেলে রাসেল ভাসমান চটপটির দোকানের ব্যাটারির সাথে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয় লোকজন তাদেরকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
বিকাল ৩টায় পল্লী সঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবাল প্রকাশ রবিন পাটোয়ারী (৩৮) উপজেলা পরিষদের নির্মানাধীন ভবনের ছাদের ৫তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে সহকর্মীরা জানান। রবিন পাটোয়ারী সদর উপজেলার বাসিন্দা ও দুই সন্তানের জনক।
শনিবার দিবাগত গভীর রাতের কোন এক সময়ে চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামর কাজী বাড়ির খাদিজা আক্তার রুমা (২৪) নামের এক গৃহবধূ শনিবার রাতের কোন এক সময়ে বাবার বাড়ির টয়লেটের দরজা বন্ধ করে পানির ঝর্ণার সাথে নিজের ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করে। খাদিজা আক্তার রুমার স্বামী আরিফ হোসেন ঢাকার একটি রিয়েল এস্ট্রেট কোম্পানীতে চাকুরীরত ও বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তাদের ঘরে দুই ছেলে রয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান,  লাশগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা  গ্রহণ প্রক্রিয়াধীন।
Previous Post

নরসিংদীর মাধবদীতে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত 

Next Post

টাকার খনি যমুনা সার কারখানা,ফারুক চৌধুরী সিন্ডিকেট লুটেছে হাজার কোটি টাকা

প্রকাশক

প্রকাশক

Next Post
টাকার খনি যমুনা সার কারখানা,ফারুক চৌধুরী সিন্ডিকেট লুটেছে হাজার কোটি টাকা

টাকার খনি যমুনা সার কারখানা,ফারুক চৌধুরী সিন্ডিকেট লুটেছে হাজার কোটি টাকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা
    দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন [আরও বিস্তারিত পড়ুন]
  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ