সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দুর্ঘটনা

রামপালে মধ্যযুগীয় কায়দায় শিশুকে নির্যাতনঃ গ্রাম পুলিশসহ আটক ৩

প্রকাশক by প্রকাশক
July 23, 2023
in দুর্ঘটনা, ফিচার, বাগেরহাট
0
রামপালে মধ্যযুগীয় কায়দায় শিশুকে নির্যাতনঃ গ্রাম পুলিশসহ আটক ৩
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

রামপালে মধ্যযুগীয় কায়দায় শিশুকে নির্যাতনঃ গ্রাম পুলিশসহ আটক ৩

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মধ্যযুগীয় কায়দায় ইয়াছিন আরাফাত নামের এক কিশোরকে নির্মমভাবে শারিরীক নির্যাতনের অভিযোগে রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুর পিতা মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় গ্রামের অলিয়ার রহমান(৪৭) বাদী হয়ে (২২ জুলাই) শনিবার  ৩ জনকে আসামি করে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, মল্লিকেরবেড় গ্রামের শহিদুল মাঝি’র পুত্র মাহমুদ ইসলাম(২৫), মৃত মোজাম্মেল হাওলাদার’র পুত্র মো. কেরামত হাওলাদার(৫০) ও একই গ্রামের মৃত আ. রহমান খাঁন’র পুত্র মো. নাসিম খাঁন (গ্রাম পুলিশ)। রামপাল থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে যে,  (২১ জুলাই) শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে আসামি মাহমুদ ইসলাম’র বাড়ির সামনে দিয়ে হেঁটে আসছিল কিশোর বালক ইয়াছিন আরাফাত।  সে সময়ে আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে কিশোর ইয়াছিন আরাফাতকে একটি ঘরের মধ্যে আটকে রেখে অমানবিক  ও  নিষ্ঠুর ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে।  এ খবর জানতে পেরে বাদী তার ছেলেকে আসামিদের হাত থেকে বাঁচানোর জন্য রামপাল থানা পুলিশকে জানায়। এ খবর পাওয়া মাত্রই রামপাল থানার (ওসি) এস. এম. আশরাফুল আলম নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোর শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন এবং অভিযুক্তদের গ্রেফতার করেন। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান,  গতকাল সকালে আমরা খবর পাই মল্লিকেরবেড় গ্রামে এক কিশোরকে ঘরের মধ্যে আটকে রেখে শারিরীক নির্যাতন করছে কয়েকজন ব্যক্তি। আমরা সেখানে উপস্থিত হয়ে শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি এবং আসামি তিনজনকে আটক করে আজ (২২ জুলাই) শনিবার  বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

Previous Post

নড়াইলে ভটভটি উল্টে কিশোর চালক নিহত

Next Post

রামপালে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা

প্রকাশক

প্রকাশক

Next Post
রামপালে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা

রামপালে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ