সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home গাইবান্ধায়

রাস্তা পাকাকরণ কাজে মাটি মিশ্রিত বিট বালু ও নিম্নমানের খোয়া ব্যবহার অব্যাহত

প্রকাশক by প্রকাশক
April 10, 2023
in গাইবান্ধায়, জাতীয়, দেশ, ফিচার, সারাবাংলা
0
রাস্তা পাকাকরণ কাজে মাটি মিশ্রিত বিট বালু ও নিম্নমানের খোয়া ব্যবহার অব্যাহত
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

রাস্তা পাকাকরণ কাজে মাটি মিশ্রিত বিট বালু ও নিম্নমানের খোয়া ব্যবহার অব্যাহত

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

বিভিন্ন দৈনিক পত্রিকায় খবর প্রকাশ হওয়ার পরেও পলাশবাড়ী সীমান্তবর্তী সাদুল্লাপুর উপজেলার রাস্তা প্রশস্থ ও পাকাকরণে নিম্নমানের রেডিমেট খোয়া ও মাটি মেশানো বিট বালু ব্যবহার অব্যাহত রাখায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভের বিরাজ করছে।

উক্ত সড়ক পাকাকরণ কাজে ভালো মানের খোয়া ও বালু দিয়ে টেকসই উপযোগী সড়ক পাকাকরণ করার জন্য সংশ্লিষ্ট কমকর্তাদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

সরেজমিনে গিয়ে জানা যায়, সাদুল্লাপুর উপজেলায় এলজিডির অধীনে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা বাজার হতে গাছুর বাজার মিস্ত্রি পাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজে নিম্নমানের রেডিমেড খোয়া ব্যবহার ও বিট বালুর বদলে মাটি মেশানো নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছে বলে

 এলাকাবাসী জানায়। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে পক্ষে-বিপক্ষে সংবাদ প্রকাশ হলে চতুর ঠিকাদারী প্রতিষ্ঠান উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তাদের যোগসাজসে নিম্নমানের রেডিমেট খোয়া গুলো দৃশ্যমান হওয়ায় উক্ত খোয়া গুলো মাটি মেশানো বিট বালু দিয়ে ঢেকে রাখা হয়েছে।

২০২২-২৩ অর্থ বছরে ৩ হাজার ২’শ মিটার রাস্তা পাকাকরণের জন্য ৩ কোটি ২২ লক্ষ টাকা বরাদ্দ হয়। রফিক কনষ্ট্রাকশন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান বিভিন্ন ইটভাটা থেকে বিভিন্ন শ্রেণির রেডিমেড খোয়া ক্রয় করে উক্ত রাস্তায় ডাব্লিউএমএম কাজে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় জনসাধারণ জানায়, ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তায় নিম্নমানের খোয়া ও মাটি মেশানো বালু ব্যবহার করে তার উপর দিয়ে সামান্য পরিমানের ভালো খোয়া ছিটিয়ে রোলার করছে। বিভিন্ন ইটভাটার রেডিমেড খোয়া ব্যবহার না করে ইট ক্রয় করে রাস্তায় এনে ইট ভেঙে খোয়া ব্যবহার করার দাবী জানান। তাই এই জনগুরুত্বপূর্ণ

 রাস্তাটি সঠিকভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন জানান, আমরা চেষ্টা করছি যাতে মানসম্মতভাবে সড়কের কাজটি আমরা করতে পারি এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. মেনাজ জানান, স্থানীয় একটি মহল নিজেদের স্বার্থ উদ্ধার করতে না পেরে তারা প্রতিনিয়ত হয়রানী করতে গণমাধ্যমকর্মীদের নিকট মিথ্যা অভিযোগ করছে। আমরা সঠিক ভাবে কাজ বুঝে নিচ্ছি।

অপর দিকে গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, যেকোন মূল্যে কাজের মান ভালো করা হবে। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

Next Post

৫০ পয়সা কেজি দরে খাদ্যদ্রব্য বিক্রয় করে উদ্ভাবক মিজানের অভিনব প্রতিবাদ

প্রকাশক

প্রকাশক

Next Post
৫০ পয়সা কেজি দরে খাদ্যদ্রব্য বিক্রয় করে উদ্ভাবক মিজানের অভিনব প্রতিবাদ

৫০ পয়সা কেজি দরে খাদ্যদ্রব্য বিক্রয় করে উদ্ভাবক মিজানের অভিনব প্রতিবাদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত দিকনির্দেশনা তুলে ধরলো এপিইউবি
    বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত [আরও বিস্তারিত পড়ুন]
  • গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
    গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
    স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে সুইডেনের রাষ্ট্রদূত Mr.Nicolas Weeks এর সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ–মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
    কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা [আরও বিস্তারিত পড়ুন]
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স [আরও বিস্তারিত পড়ুন]
  • শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার আব্দুল মুক্তাদির
    শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ