সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জানা-অজানা

রিয়েলমি সি৬৫ প্রি-বুকিং ক্যাম্পেইন বিজয়ী পেলেন ১ লাখ টাকার পুরস্কার  

প্রকাশক by প্রকাশক
June 12, 2024
in জানা-অজানা
0
রিয়েলমি সি৬৫ প্রি-বুকিং ক্যাম্পেইন বিজয়ী পেলেন ১ লাখ টাকার পুরস্কার   
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রিয়েলমি সি৬৫ প্রি-বুকিং ক্যাম্পেইন বিজয়ী পেলেন ১ লাখ টাকার পুরস্কার

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা :রিয়েলমি সি৬৫ প্রি-বুকিং ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিজয়ীকে ১ লাখ টাকা পুরস্কার দিয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। একটি আকর্ষণীয় লটারির মাধ্যমে এ অনন্য সুযোগ লুফে নিয়েছেন ভাগ্যবান বিজয়ী মোহাম্মদ আজিজুল হাকিম সামি। রিয়েলমি সি৬৫ ডিভাইসটি প্রি-বুক করার মাধ্যমে ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন সামি।

 

রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং ১ লাখ টাকার একটি চেক মোহাম্মদ আজিজুল হাকিম সামির হাতে তুলে দেন। এছাড়া, রিয়েলমি সি৬৫ কিনে ক্যাম্পেইনে অংশ নেওয়া অন্যান্য গ্রাহকদের মধ্যে লটারির মাধ্যমে আরও পাঁচ জন ভাগ্যবান বিজয়ীকে নির্বাাচিত করা হয়। এসব বিজয়ী গ্রাহকরা পুরস্কার হিসেবে পেয়েছেন ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।

 

বাংলাদেশে রিয়েলমি সি৬৫ উন্মোচনের সময়, একটি আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ক্যাম্পেইনে অংশ নিতে দেশজুড়ে থাকা রিয়েলমি’র অনুমোদিত আউটলেটগুলো থেকে গ্রাহকদের স্মার্টফোনটি প্রি-বুক করতে বলা হয়। সেখান থেকে নির্বাচিত বিজয়ীদের ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার এবং ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারের ঘোষণা দেওয়া হয়।

 

বিভিন্ন সময়ে অসাধারণ ফিচার উপস্থাপনের মাধ্যমে রিয়েলমি দেশের তরুণদের মনে ১ নম্বর কোয়ালিটি ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে। ৭.৬৪ মিলি মিটারের আল্টা স্লিম বডির স্টাইলিশ ফোনটি এই শ্রেণির সবচেয়ে পাতলা স্মার্টফোন। একই সঙ্গে ব্যবহারকারীকে এই ফোন দিচ্ছে চার বছর ল্যাগ-ফ্রি ব্যবহারের আত্মবিশ্বাস। এই শ্রেণির মধ্যে এটাই একমাত্র ফোন, যেটি টিইউভি-এসইউডি সার্টিফিকেশনের কাছ থেকে পেয়েছে জার্মান ৪-বছরের স্মুদ সার্টিফিকেশন। ডিভাইসের পারফরম্যান্স কোয়ালিটি নিশ্চিত করা হলে স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে এই স্বীকৃতি দেওয়া হয়।

 

একটি ম্যারাথন ব্যাটারির পাশাপাশি এই স্মার্টফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা। মাত্র ৩০ মিনিটের চার্জেই স্মার্টফোনপ্রেমীরা পাচ্ছেন ৫০% পর্যন্ত চার্জিংয়ের সুবিধা। এতে আরও রয়েছে টিইউভি লো ব্লু লাইটের মতো হাই-এন্ড সেফগার্ডিং ফিচার, যার কারণে টানা ব্যবহারেও ফোন ব্যবহারকারীর চোখের ব্যথা (আই স্ট্রেইন) কম হবে। রিয়েলমি সি৬৫ স্মার্টফোনে রয়েছে আইপি৫৪ ওয়াটার রেজিস্ট্যান্স এবং রেইনওয়াটার স্মার্ট টাচ ও একটি ৩৬০ ডিগ্রি সারাউন্ড অ্যান্টেনা ডিজাইনের মতো উদ্ভাবনী ফিচারসমুহ। এসব ফিচার ফোনের দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধির পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্সকেও আরও বাড়িয়ে তোলে।

 

রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং বলেন, “প্রতিটি নতুন ডিভাইস উন্মোচনের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডের স্বনামধন্য দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার স্বাক্ষর রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। বাজারে আনার পর সি৬৫ গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে প্রমাণিত হয়েছে। ক্যাম্পেইনে ১ লাখ টাকা পুরস্কার বিজয়ী এবং পাঁচজন ‘একটি কিনলে একটি ফ্রি’ ডিল বিজয়ীদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।”

 

১ লাখ টাকা পুরস্কারজয়ী মোহাম্মদ আজিজুল হাকিম সামি বলেন, “রিয়েলমি’র কাছ থেকে পুরস্কার হিসেবে ১ লাখ টাকা পাব, এ বিষয়টি আমার জন্য পুরোটাই সারপ্রাইজ ছিল। একটি ফোন কিনে এমন ভাগ্যবান হব, এটা আমি ভাবতেই পারিনি। গ্রাহকদের মুখে হাসি ফোটানোর জন্য রিয়েলমি’র এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। এই মুহুর্তে, আমি রিয়েলমি সি৬৫ ডিভাইসের অসাধারণ ফিচারসমূহ ব্যবহার করতে পেরেই খুশি, তার ওপর পোয়া বারো হিসেবে পুরস্কারের টাকা তো এসেছেই!”

 

ব্র্যান্ডের গ্রাহকদের বুঝতে পারে এমন একটি টেক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় রিয়েলমি। তাই ভবিষ্যতেও চমৎকার ডিভাইস বাজারে আনা এবং আকর্ষণীয় ক্যাম্পেইন আয়োজন করা চালিয়ে যাবে সকলের প্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ডটি।

Previous Post

কেপিএম সিবিএ নির্বাচনে সভাপতি রাজ্জাক ও সম্পাদক সরোয়ার

Next Post

চল্লিশটি ব্যতিক্রমী ঘর উপহার পেয়েছেন কাপ্তাইয়ের উপকারভোগীরা

প্রকাশক

প্রকাশক

Next Post
চল্লিশটি ব্যতিক্রমী ঘর উপহার পেয়েছেন কাপ্তাইয়ের উপকারভোগীরা

চল্লিশটি ব্যতিক্রমী ঘর উপহার পেয়েছেন কাপ্তাইয়ের উপকারভোগীরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ