সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

লালপুরে ভ্রাম্যমাণ আদালতের প্রতি ক্ষিপ্ত এলাকাবাসী, সরঞ্জাম জব্দ

প্রকাশক by প্রকাশক
January 8, 2023
in সারাবাংলা
0
লালপুরে ভ্রাম্যমাণ আদালতের প্রতি ক্ষিপ্ত এলাকাবাসী, সরঞ্জাম জব্দ
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

এ জেড সুজন মাহমুদ,লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে অবৈধভাবে পাওয়ার ক্রাশারে আখ মাড়াই বন্ধ করতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযান বন্ধ করতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রসাশনের ওপর ক্ষিপ্ত হয় এলাকাবাসী।

পরে থানা পুলিশের সহায়তায় পাওয়ার ক্রাশার সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ ও জরিমানা করা হয়েছে।আজ রোববার (৮ জানুযারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (জিএম-কৃষি) আসহাব উদ্দিন বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় নর্থ বেঙ্গল সুগার মিলস জোন এলাকার ওয়ালিয়া

ইউনিয়নের দিলালপুর-রায়পুর গ্রামে অবৈধভাবে পাওয়ার ক্রাশারে আখ মাড়াই বন্ধ করতে অভিযান চালায় প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে উস্কানিমূলক ঘোষনা দিয়ে প্রশাসনের লোকজনের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালায় গ্রামবাসী।

তাৎক্ষণিক থানায় খবর দিলে স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপ ও অতিরিক্ত পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় তিনিসহ সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির, মিলের জিএম (প্রশাসন) মুস্তফা সারোয়ার উপস্থিত ছিলেন বলে জানান তিনি।


সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, প্রথমে এলাকার দুঃষ্কৃতিকারীরা সরকারি কাজে বাধা প্রদান করেন। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান জনগনের পক্ষে ক্ষমা চেয়ে পুলিশ ও প্রশাসনের সহায়তায় সফল অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি মাড়াইকলে অভিযান পরিচালনা করা হয় এবং ওই গ্রামের চিয়ামত আলীর ছেলে মো. মাহবুল হোসেনের মাড়াইকল জব্দসহ দুজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।


এবিষয়ে স্থানীয় কৃষকরা জানান, মিলে আখ সরবরাহ করে ঠিকমতো টাকা পাওয়া যায় না। ভোগান্তিতে পড়তে হয়। তাছাড়া মিলের চেয়ে মাড়াইকলে বেশি দামে আখ বিক্রি হয়। অনেক সময় অগ্রিম টাকা পাওয়া যায়। যার ফলে মিলে আখ না দিয়ে মাড়াইকলে দিতে সবাই আগ্রহী। এ ছাড়া খাবার জন্য গুড় তৈরিতে অনেকে আখ মাড়াই করে থাকেন।

Previous Post

কালীগঞ্জ জামতলা মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

Next Post

কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে গাঁজাসহ আটক

প্রকাশক

প্রকাশক

Next Post
কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে  গাঁজাসহ আটক

কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে গাঁজাসহ আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ