সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

শরিয়তপুর জাজিরায় কাজীরহাটে দিনে-দুপুরে দোকানে গুলি করে দুর্ধর্ষ ডাকাতি।

প্রকাশক by প্রকাশক
February 7, 2023
in সারাবাংলা
0
শরিয়তপুর জাজিরায় কাজীরহাটে দিনে-দুপুরে দোকানে গুলি করে দুর্ধর্ষ ডাকাতি।
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

শিপন হাওলাদার জেলা প্রতিনিধি শরিয়তপুর।

শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাটে প্রকাশ্যে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২ টার সময় কাজীরহাট বাজারের পাইকারি মুদি ব্যবসায়ী মিন্টু খালাসির দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতদের গুলির আঘাতে মিন্টু খালাসির মামাতো ভাই লাভলু মোল্লা(৩০) গুরুতর আহত হয়। এছাড়া ডাকাতরা মিন্টু খালাসির “মেসার্স সুলতান এন্ড সন্স” নামক দোকানের ক্যাশ থেকে নগদ প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত লাভলু মোল্লাকে সাথে সাথে স্থানীয়রা জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। ঘটনার ঘন্টাখানেকের মধ্যে ঘটনাস্থলে জাজিরা থানা পুলিশ গিয়ে আলামত জব্দ করে।

দোকানদার মিন্টু খালাসি(৩০) জানান, আমি দুপুরে এনআরবি ব্যাংক থেকে ২ লক্ষ, স্থানীয় আরেকজন ব্যবসায়ী দুলাল মাদবর থেকে আনা ৬ লক্ষ এবং সারাদিনে বিক্রি করা প্রায় ২ লক্ষসহ মোট প্রায় ১০ লক্ষ টাকা ক্যাসে রেখে দোকানদারি করছিলাম।

হঠাৎ কামরুল মোল্লা(৪৫), নান্নু মোল্লা(৩৫), কালু মোল্লা(৩০), রবিন মোল্লা(২৬), জুলহাস মোল্লা(৩৫) এবং হামেদ মোল্লা(৫০)সহ সর্বমোট ১০-১২ জন ধারালো দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ এসে আমাদের উপর হামলা করে। এসময় গুলি করে আমার মামাতো ভাইকে আহত করে নগদ প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে চলে যায়।

স্থানীয় মিলন মোল্লা(৩৭) জানান, হঠাৎ করেই ডাকাতরা এসে মিন্টু খালাসির দোকানে আক্রমণ করে পিস্তল দিয়ে গুলি করে এবং চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় লাভলু মোল্লা আহত হয়ে যায় এবং মিন্টু খালাসি অজ্ঞান হয়ে পড়ে গেলে ডাকাতরা ক্যাশ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

ডুবিসায়বর বন্দর কাজীরহাট কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক টেপা জানান, মিন্টু খালাসির দোকানে ডাকাতির বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিকভাবে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। প্রশাসন তাদের মত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

জাজিরা থানার পুলিশ-পরিদর্শক মো: সুজন হক জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দোকানদার এবং স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি এবং আলামত জব্দ করি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে সাথে-সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে হামলা ও লুটপাটের বিষয়টি নিশ্চিত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

ডুমুরিয়া উপজেলা আ.লীগের আয়োজনে ১১ই ফেব্রুয়ারী শান্তি সমাবেশ সফলের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Next Post

সালথায় ব্যবসায়ীদের মাঝে ডিলিং লাইসেন্স বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রকাশক

প্রকাশক

Next Post
সালথায় ব্যবসায়ীদের মাঝে ডিলিং লাইসেন্স বিতরণ করলেন জেলা প্রশাসক

সালথায় ব্যবসায়ীদের মাঝে ডিলিং লাইসেন্স বিতরণ করলেন জেলা প্রশাসক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
  • সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ
    সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
    দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত 
    বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত  [আরও বিস্তারিত পড়ুন]
  • আউটার এ্যাঙ্কেরেজে আগত মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে গতিশীলতা আনয়নে নৌপরিবহন অধিদপ্তরের গঠিত টাস্ক ফোর্সের কার্যক্রম সংক্রান্ত
    আউটার এ্যাঙ্কেরেজে আগত মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে [আরও বিস্তারিত পড়ুন]
  • অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
    অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ