সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দুর্ঘটনা

শরিয়তপুর জাজিরায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত।

প্রকাশক by প্রকাশক
December 22, 2022
in দুর্ঘটনা, শরীয়তপুর
0
শরিয়তপুর জাজিরায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত।
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

শিপন হাওলাদার,জেলা প্রতিনিধি: শরীয়তপুর।

শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরধুপুরীয়া চরকান্দি এলাকায় হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে এক যুবক আহত হয়েছে। বুধবার (১১-ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২ টার সময় তার নিজ বাড়িতে বোমা তৈরি করতে গেলে সরঞ্জাম বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় ইমরান খালাসী(২৫) নামের ওই যুবক। আহত ইমরান খালাসী ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায়, স্থানীয় শামসু খালাসীর ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে ইমরান খালাসী সবার ছোট। গত ৫ বছর আগে বিয়ে করলেও এখনও নেই কোন সন্তান। তবে এরই মধ্যে জড়িয়েছেন স্থানীয় গ্রাম্য রাজনীতিতে। যার ফলে ইতিমধ্যেই তার বিরুদ্ধে মারামারির মামলাও চলমান রয়েছে। এখন আবার বোমা বানাতে গিয়ে গুরুতর আহত হয়েছে, উড়ে গেছে ঘড়ের টিনের চালও।

ইমরান খালাসীর বড় বোন চায়না বেগম ও স্থানীয়রা জানান, ইমরান খালাসী স্থানীয় নেতা তমিজ খাঁর অনুসারী। স্থানীয়রা বলছেন ইমরান বোমা তৈরিতে বেশ পারদর্শী হওয়ায় বোমা তৈরী করে সেগুলো বিক্রির সাথে জড়িত রয়েছে অনেক আগে থেকেই। আগামি (২৯-ডিসেম্বর) পার্শ্ববর্তী মূলনা ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই হয়তো সেখানে বিক্রির লক্ষ্যেই উক্ত বোমাগুলো বানাচ্ছিলো ইমরান খালাসী।

এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা জাজিরা থানার পুলিশ উপ-পরিদর্শক(এসআই) হুমায়ুন কবির জানান, আমি প্রথমে কাজীরহাট এলাকা দিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখি। পরে ঘটনাস্থল গিয়ে বিস্ফোরণের আলামত পাই এবং জানতে পারি ইমরান খালাসী বোমা তৈরী এবং বিক্রির সাথে জড়িত। আসন্ন মুলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই বোমা তৈরী করছিলো বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টা অবগত হওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, প্রাথমিকভাবে বোমা তৈরির সরঞ্জাম সেখানে পাওয়া গিয়েছে। বিষ্ফোরক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

বেনাপোলে ১টি চোরাই ইজিবাইক ও  ৫টি ব্যাটারীসহ ২ যুবক আটক

Next Post

সাতক্ষীরার বল্লীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে সাংবাদিকদের মত বিনিময়

প্রকাশক

প্রকাশক

Next Post

সাতক্ষীরার বল্লীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে সাংবাদিকদের মত বিনিময়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
    বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই- স্বরাষ্ট্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম উপদেষ্টার
    নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
    প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের [আরও বিস্তারিত পড়ুন]
  • নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের লঙ্ঘন-উপদেষ্টা শারমীন এস মুরশিদ
    নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের লঙ্ঘন-উপদেষ্টা শারমীন [আরও বিস্তারিত পড়ুন]
  • বাঘায় গড়গড়ী ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গড়গড়ী ইউনিয়ন কমিটি গঠন 
    বাঘায় গড়গড়ী ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল [আরও বিস্তারিত পড়ুন]
  • ২য় প্রজন্মের অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং মোবাইল আ্যাপ ‘ভূমি’ উদ্বোধন করেন, ভূমি উপদেষ্টা
    ২য় প্রজন্মের অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং মোবাইল [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ