সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

শার্শার কায়বা সীমান্ত থেকে ৭০পিস স্বর্ণেরবার সহ-২ পাচারকারী আটক 

প্রকাশক by প্রকাশক
January 25, 2023
in ক্রাইম
0
শার্শার কায়বা সীমান্ত থেকে ৭০পিস স্বর্ণেরবার সহ-২ পাচারকারী আটক 
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রাইম রিপোর্টার :

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ৭০ পিস স্বর্ণের বার ও একটি প্রাইভেটকার সহ শফিকুল ইসলাম  ও হান্নান প্রধান নামে দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম। যার বাজার মূল্য ৬ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৪শত ৮ টাকা। 

বুধবার বিকাল সাড়ে ৫টার সময় তাদেরকে স্বর্ণেরবার সহ আটক করা হয়। আটকশফিকুল ইসলাম (২৯) বেনাপোল পুটখালি গ্রামের দেবেন মোড়লের ছেলে এবং হান্নান প্রধান চাঁদপুর জেলার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে।

 খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, পাঁচকায়বা আম বাগানের পার্শ্ব দিয়ে একটি স্বর্ণের বড় চালান ভারতে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মেইন পিলার

১৭/৭ এস এর ২০ আর পিলার হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচকায়বা নামক স্থানে আম বাগানের মধ্যে অবস্থান নিলে ০১টি সাদা রংয়ের প্রাইভেটকার টহল দলের নিকটবর্তী আসলে গাড়ীটি থামানো হয়।

 এসময় প্রাইভেট কারটি তল্লাশী করলে গাড়ীর ডান পার্শ্বে থাকা ষ্টিয়ারিং এর সামনে মিটার গেজে ষ্টীলের বক্সের ভিতরে কসটেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮ কেজি ১শ ৬৩ ওজনের মোট ৭০ পিস স্বর্ণের বার, ০৩টি মোবাইল ফোন এবং ০১ টি প্রাইভেট কারসহ আটক করা হয়।

এসময় তাদের সাথে থাকা শার্শার আমলা গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা (৩৪) নামের অপর একজন দৌড়ে পালিয়ে যায়। আটক আসামীরা স্বর্ণের বারগুলো কায়বা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২২ বারে ২৩ জন আসামীসহ সর্বমোট ৬৫ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য ৫০ কোটি টাকা। বাইশ বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ০৪ (চার) বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ০৬ (ছয়) বার,

অক্টোবর-২০২২ মাসে ০২ (দুই) বার, নভেম্বর মাসে ০৩ (তিন) বার, ডিসেম্বর মাসে ০১ (এক) বার এবং ২০২৩ সালে চলতি মাসে ০৪ (চার) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে তিনি জানান।

Previous Post

পঞ্চম বর্ষে গ্রীণভ্যালী যুক্ত হলো ‘ড্রীম ফরেস্টে’

Next Post

পঞ্চগড়ে আইনজীবীর বাড়িতে জমির দলিলপত্র চুরি

প্রকাশক

প্রকাশক

Next Post
পঞ্চগড়ে আইনজীবীর বাড়িতে জমির দলিলপত্র চুরি

পঞ্চগড়ে আইনজীবীর বাড়িতে জমির দলিলপত্র চুরি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ