সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

শিশুদের জন্য সুন্দর পরিবেশ এবং একটি বাসযোগ্য দেশ দিয়ে যেতে পারি এই হোক আজ আমাদের অঙ্গীকার

প্রকাশক by প্রকাশক
December 16, 2024
in জাতীয়
0
শিশুদের জন্য সুন্দর পরিবেশ এবং একটি বাসযোগ্য দেশ দিয়ে যেতে পারি এই হোক আজ আমাদের অঙ্গীকার
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

শিশুদের জন্য সুন্দর পরিবেশ এবং একটি বাসযোগ্য দেশ দিয়ে যেতে পারি এই হোক আজ আমাদের অঙ্গীকার

আলী আহসান রবি
ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৪:

আজ সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪, বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস। গৌরবোজ্জ্বল এ দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজ সকালে আলোচনাসভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তানিয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে শিশুদের উদ্দেশ্যে করে বলেন, স্বাধীনতা অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয় কিন্তু এ স্বাধীনতার সুফল ভোগ করতে গেলে চলার পথে আমাদের পরিশ্রম করতে হবে, অনেক কিছু শিখতে হবে। এ চলার পথে রাষ্ট্র পরিচালনায় আমরা যারা দায়িত্বে আছি তাদের সেই কাজগুলোকে সুন্দর করে সম্পন্ন করা এবং শিশুদের জন্য সুন্দর পরিবেশ এবং একটি বাসযোগ্য দেশ দিয়ে যেতে পারি এই হোক আজ আমাদের অঙ্গীকার এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা সব সময় বলে থাকি প্রাথমিক শিক্ষা শুরু হয় বাড়ি থেকে কিন্তু তার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষারও দরকার আছে। সে কারণেই ১৯৭৬ সালে গড়ে উঠেছে এই শিশু একাডেমি এবং এ দীর্ঘ পথ পরিক্রমায় এখান থেকে অনেক শিশু বিভিন্ন বিষয়ে যেমন ছবি আঁকা, গান গাওয়া, কবিতা আবৃতি, বিশেষ বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করেছে। আজকের শিশুরা শুধু আমাদের দেশেই নয় তারা আন্তর্জাতিক পর্যায়েও পুরস্কার পাচ্ছে এটি আমাদের এই একাডেমির মতো জায়গা আছে বলেই তারা তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ পেয়েছে। বেসরকারি ও ব্যক্তি পর্যায়েও এ সমস্ত শিল্পচর্চার মাধ্যমে যে সকল শিশুদেরকে প্রতিভা বিকশিত করার সুযোগ সৃষ্টি করেছে সে সমস্ত প্রতিষ্ঠানকেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় শুধু সরকারের একার পক্ষে যেমন সম্ভব নয় তেমনি শিশুদের প্রতিভা বিকশিত করতে অভিভাবকদের গুরুত্ব অনেক।
শিশুরা এদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, শিশুদের উন্নয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। শিশু এবং মায়েদের উন্নয়নে ডে-কেয়ার ব্যবস্থা গ্রাম পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে দিতে উদ্যোগ নেয়া হয়েছে যাতে ভবিষ্যতে যেন শিশুরা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান, দুজন শিশু শিল্পী সারা তারিক ও কাওসার বিন মামুন বক্তৃতা করেন। সিনিয়র সচিব শিশু একাডেমর শিশু শিল্পীদের এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীরা প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করে।

Previous Post

রাষ্ট্র পরিচালনায় শুধু সরকারের একার পক্ষে যেমন সম্ভব নয় তেমনি শিশুদের প্রতিভা বিকশিত করতে অভিভাবকদের গুরুত্ব অনেক-তানিয়া খান

Next Post

বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস

প্রকাশক

প্রকাশক

Next Post
বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস

বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত-ধর্মমন্ত্রী কায়কোবাদ
    হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন [আরও বিস্তারিত পড়ুন]
  • পানি
    পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
    বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ