সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি: সিনিয়র সচিব

প্রকাশক by প্রকাশক
October 8, 2025
in জাতীয়
0
সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি: সিনিয়র সচিব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি: সিনিয়র সচিব

বিলাল হুসাইন:চিফ রিপোর্টার:ঢাকা: বুধবার (৮ অক্টোবর ২০২৫);

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; সরকারি ক্রয় ব্যবস্থাপনা শুধু একটি প্রশাসনিক কাজ নয়; এটি সুশাসন, স্বচ্ছতা এবং জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। আমরা যদি নিয়ম-নীতি মেনে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ক্রয় কার্যক্রম সম্পাদন করতে পারি, তাহলে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, মানসম্মত ও টেকসইভাবে বাস্তবায়ন সম্ভব হবে। ক্রয়ের ক্ষেত্রে সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি। সরকারি প্রশাসনের কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ক্ষেত্রে ক্রয় ব্যবস্থাপনা বা Public Procurement Management (PPR-2025) একটি প্রধান ভূমিকা পালন করে।

আজ (বুধবার) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারী ক্রয় ব্যবস্থাপনা (পিপিআর-২০২৫)’ শীর্ষক লানিং সেশনে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক সচিব ও সাবেক নির্বাহী চেয়ারম্যান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তপক্ষ মো: ফারুক হোসেন।

 

সিনিয়র সচিব বলেন; সরকার e-GP (Electronic Government Procurement) চালু করে সরকারি ক্রয়ে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। দরপত্র আহ্বান থেকে শুরু করে মূল্যায়ন ও চুক্তি সম্পাদন পর্যন্ত সব কিছুই অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে। এর ফলে সময়, ব্যয় এবং অনিয়ম সবকিছুই উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আমাদের প্রয়োজন নৈতিকতা, দক্ষতা এবং সততার সমন্বয়। কারণ, নীতিগত দুর্বলতা থাকলে কোনো সিস্টেমই শতভাগ কার্যকর হতে পারে না।

 

স্বচ্ছতা কেবল একটি প্রশাসনিক নিয়ম নয়, এটি একটি মূল্যবোধ। আমরা যদি এই মূল্যবোধে বিশ্বাসী হই, তবে সরকারি ক্রয়ে দক্ষতা, সাশ্রয় ও বিশ্বাস তিনটি অর্জনই সম্ভব হবে। সত্যনিষ্ঠা, সততা, ন্যায্যতা, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার ভিত্তিতে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ ও আচরণ করা। সরকারি ক্রয় প্রক্রিয়ার প্রতিটি ধাপে আইন, নীতি, পেশাগত মানদন্ড ও সামাজিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য বলেন; সিনিয়র সচিব।

ভূমি মন্ত্রণালয় এক মাত্র মন্ত্রণালয় যারা সর্ব প্রথম এই ‘সরকারী ক্রয় ব্যবস্থাপনা (পিপিআর-২০২৫) শীর্ষক লানিং’ সেশনের আয়োজন করেছে উল্লেখ করে সাবেক সচিব ও সাবেক নির্বাহী চেয়ারম্যান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তপক্ষ ও প্রশিক্ষক মো: ফারুক হোসেন বলেন; পিপিআর-২০২৫ এর মূল পরিবর্তন ও বৈশিষ্ট্য হচ্ছে যে ই-জিপি বাধ্যতামূলক; অভ্যন্তরীণ ক্রয়ের ১০% প্লাস-মাইনাস বিধি বাতিল; প্রকৃত উপকারভোগীর তথ্য প্রকাশ; টেকসই ক্রয়; কৌশলগত পরিকল্পনা বাধ্যতামূলক; ভৌত সেবাকে স্বতন্ত্র ক্যাটাগরি; ফ্রেমওয়ার্ক চুক্তি ও দর-নেগোসিয়েশন সম্প্রসারণ; ডিবারমেন্ট বোর্ড; সম্পদ বিপর্যয় (asset disposal) প্রক্রিয়া স্পষ্টীকরণ।

 

লানিং সেশনে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাউদ্দীন নাগরি; ভামি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক মো: সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

Previous Post

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যারা

Next Post

আজকের কন্যাশিশুরা আগামীর নারী

প্রকাশক

প্রকাশক

Next Post

আজকের কন্যাশিশুরা আগামীর নারী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ