সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

সরকারকে মনে রাখতে হবে এ সরকার কোন রাজনৈতিক সরকার নয়-ভিপি নুরুল হক নুর

প্রকাশক by প্রকাশক
October 16, 2024
in সারাবাংলা
0
সরকারকে মনে রাখতে হবে এ সরকার কোন রাজনৈতিক সরকার নয়-ভিপি নুরুল হক নুর
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

সরকারকে মনে রাখতে হবে এ সরকার কোন রাজনৈতিক সরকার নয়-ভিপি নুরুল হক নুর

আলী আহসান রবি,স্পেশাল করেসপন্ডেন্ট:
১৬ অক্টোবর, ২০২৪

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, সতর্ক থাকতে হবে আওয়ামীলীগের মতো ফ্যাসিবাদ যেন আর কোন সময় মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমাদের জীবন থাকতে এদেশে আওয়ামীলীগকে কোন ঠাঁই দেওয়া হবে না।

লড়াই করে যখন অস্ত্রধারী সন্ত্রাসী আওয়ামী শাসনকে পরাজিত করতে পেরেছি, আগামীতেও আওয়ামী শাসনকে প্রতিরোধ করতে হবে। আওয়ামীলীগকে পুন:প্রতিষ্ঠার জন্য ভারতসহ বেশ কিছু বিদেশীরা উঠে পড়ে লেগেছে। সাবের হোসেন চৌধুরীকে মুক্ত করার পিছনে এরকম একটি তৎপরতা আছে।

সোমবার (১৬ই অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ভিপি নূর বলেন, আজকে জনগণ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, দ্রব্যমূলের উর্ধ্বগতি। উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় বন্যা হয়েছে। তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, উৎপাদন কমে গেছে। সে কারণে সবকিছুর দামই বেড়েই চলছে।

সরকারকে মনে রাখতে হবে এ সরকার কোন রাজনৈতিক সরকার নয়। তাই জনগণ যেন কষ্ট না পায়, সেই অগ্রাধিকার তাদেরকে আগে দিতে হবে। তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চাল, ডাল, আলু, তেল এগুলোর উপর ভর্তুকি অব্যাহত রাখতে হবে। দুই বছর লাগবে নির্বাচন হতে। আমরা নির্বাচনের পক্ষে না। আগে সংস্কার হবে পরে নির্বাচন হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারকে হঠাতে সাধারণ মানুষ ছাত্র জনতা স্বতঃস্ফুর্তভাবে রাজপথে যে প্রতিরোধ গড়েছিল সেই প্রতিরোধই আমাদেরকে মুক্তি এনে দিয়েছে। সেই প্রতিরোধ আন্দোলন সংগঠিত করতে রাজনৈতিক নেতাকর্মীরা আন্দোলনে নেতৃত্বে দিয়েছে। সাধারণ ছাত্র জনতার শহীদ ছাড়া আন্দোলন সফল হতো না।

আপনারা দেখেছেন গত ১৫ বছরে শেখ হাসিনা আইয়ামে জাহেলিয়াত কায়েম করে রেখেছে। যেখানে মানুষের কথা বলার অধিকার, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার ছিল না। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট রাজনীতিতে একটি দুর্বৃত্তায়ন করে রেখেছিল। আমরা এটা থেকে পরিত্রান পেয়েছি।
অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। শুধু একটি নির্বাচনের জন্য জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই।

জন প্রত্যাশা পূরণ করে এই ফ্যাসিস্ট রাষ্ট্রকে একটা জনবান্ধব রাষ্ট্র কাঠামোতে দাঁড় করাবেন। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিবেন। তার পূর্ববর্তী সময় পর্যন্ত আমরা আপনাদের সমর্থন করতে চাই, সহযোগিতা করতে চাই। কিন্তু, আপনাদের মতি গতি ভালো দেখতেছি না। গণঅধিকার পরিষদের গাজীপুর শাখার আহবায়ক পাঠান আজহারের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

পথসভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান খান, দপ্তর সম্পাদক শাকিল উজ জামান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Previous Post

বঙ্গোপসাগর থেকে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং বোট আটক করেছে নৌ বাহিনী

Next Post

পটুয়াখালীতে পুনর্বাসনের দাবিতে জিয়া কলোনির ১৩৬ পরিবারের মানববন্ধন

প্রকাশক

প্রকাশক

Next Post
পটুয়াখালীতে পুনর্বাসনের দাবিতে জিয়া কলোনির ১৩৬ পরিবারের মানববন্ধন

পটুয়াখালীতে পুনর্বাসনের দাবিতে জিয়া কলোনির ১৩৬ পরিবারের মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়
    মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ