সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

সহকর্মীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ কর্মীদের কঠোর আন্দোলন 

প্রকাশক by প্রকাশক
June 5, 2024
in ফিচার
0
সহকর্মীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ কর্মীদের কঠোর আন্দোলন 
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
সহকর্মীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ কর্মীদের কঠোর আন্দোলন 
 
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু (লেভেল-১) মোহাম্মদ হাসনাইন (২২) বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের ঘটনায় তার সহকর্মীদের আন্দোলনের সময় বেড়েছে আরো একদিন। সোমবার (৩জুন) বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় একটি বাড়ির বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় দুর্ঘটনায় হাসনাইনের মৃত্যু হয়। 
 
এদিকে মৃত্যুর পরে এ দুর্ঘটনাতে অফিস  কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের লাইন ক্রু’রা। এ ঘটনায় আজ একদিনের কর্মবিরতী ঘোষণা দিয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নিহতের সহকর্মীরা। এই আন্দোলনে বিভিন্ন জোনাল অফিসের দেড় শতাধিক চুক্তিভিত্তিক লাইন ক্রু (লেভেল-১) অংশগ্রহণ করে। 
নিহত মোহাম্মদ হাসনাইন ভোলা জেলার দৌলতখান উপজেলার চালিতাতলী গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে। তিনি প্রায় ১৫ মাস আগে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের জুনিয়র লাইন ক্রু (লেভেল-১) হিসেবে যোগদান করে একই পদে কাজ করছিলেন।আন্দোলনকারী’রা জানান, নিয়মানুযায়ী বিদ্যুৎ লাইনের সংযোগ কাজ করার সময় একজন সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা সিনিয়র লাইন ক্রু’র তত্ত্বাবধানে জুনিয়র লাইন ক্রু লেভেল-১ কাজ করবে। কিন্তু সবক্ষেত্রে সিনিয়র সহকর্মী ছাড়াই কাজ করতে বাধ্য করা হয় তাদের। চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ায় প্রেসার দিয়ে অতিরিক্ত কাজ করালেও চাকরি হারানোর ভয়ে তার নিশ্চুপ থাকে। অফিস কর্মকর্তাদের চাপে অভিজ্ঞ সিনিয়র লাইন ক্রু ছাড়া সংযোগ কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছে তাদের ১৮ জন সহকর্মী। 
 
সবশেষ গত ৩ জুন সোমবার প্রাণ হারালো  সহকর্মী হাসনাইন। এ ঘটনায় তদন্ত করে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো বন্ধ করাসহ জীবনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের দাবীও জানান আন্দোলনকারী’রা। আন্দোলনের বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পটুয়াখালীর জেনারেল ম্যানেজার তুষার কান্তি মণ্ডলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠালেও তিনি যোগাযোগ করেননি। পরবর্তীতে মুঠোফোনে বলেন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হছে এর বেশি কিছু বলা বা ভিডিও বার্তা এই মুহুর্তে দেওয়া সম্ভব নয়।
 
উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ লাইন ক্রু লেভেল-১ নিয়োগ দিয়েছে পল্লী বিদ্যুৎ। ২০১৯ সাল থেকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আসছে সংস্থাটি। 
Previous Post

বিশ্ব পরিবেশ দিবসে কাপ্তাইয়ে র‌্যালী আলোচনা সভাও চারা বিতরণ

Next Post

আকর্ষণীয় পুরস্কার নিয়ে ঈদ উদযাপনে রিয়েলমি

প্রকাশক

প্রকাশক

Next Post
আকর্ষণীয় পুরস্কার নিয়ে ঈদ উদযাপনে রিয়েলমি

আকর্ষণীয় পুরস্কার নিয়ে ঈদ উদযাপনে রিয়েলমি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ