সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
November 18, 2024
in সারাবাংলা
0
সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা
 
রিপন মারমা রাঙ্গামাটি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা গতকাল রাতে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমরা শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে সুন্দর পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের মুল স্রোত ধারার সাথে সম্পৃক্ত রেখে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য উন্নয়ন কাজ করতে বদ্ধপরিকর। তিনি সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, নতুন গঠিত জেলা পরিষদ ও অন্যান্য অফিস এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস।

 

খেলোয়াড়দের উৎসাহিত করতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আন্তর্জাতিক ফিফা রেফারী হিসেবে জয়া চাকমা, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমা প্রমাণ করে দেখালেন পার্বত্য চট্টগ্রামের মেয়েরা চেষ্টা করলে দেশের জন্য সম্মান বয়ে আনা সম্ভব। তিনি পরবর্তিতেও এরকম কৃতি খেলোয়াড় গড়ে তোলার জন্য শিক্ষক ও স্থানীয়দের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খেলাধুলা খাতের বরাদ্দ হতে নারীদের খেলাধুলার বিশেষ ট্রেনিং এর জন্য অর্থ বরাদ্দ আছে। তিনি আরও বলেন, রাঙ্গামাটি স্টেডিয়ামের পাশে নারী খেলোয়াড়দের জন্য হোস্টেল নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। রাঙ্গামাটিতে ৪০ একর জায়গা নিয়ে বিকেএসপি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানান তিনি।

 

অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর বিজয়ী পাহাড়ি কৃতি নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমা প্রত্যেককে ক্রেস্ট ও ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।  পরে  সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপদেষ্টা।

 

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ রাশিদা ফেরদৌস এনডিসি, মং রাজা সাচিং প্রু চৌধুরী, প্রকৌশলী কুবলেশ্বর চাকমা, প্রকৌশলী ক্যাসাচিং মারমা, প্রধান শিক্ষক বীরসেন চাকমা, নলিনী মোহন চাকমা বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি ও তিন পাহাড়ি নারী খেলোয়াড় তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইলিরা দেওয়ান ও ভবেশ চাকমা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সুধীজন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সজল কান্তি বনিক, যুগ্মসচিব কঙ্কন চাকমাসহ তিন জেলার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ২’শত৪৭ লিটার চোলাইমদ সহ ৪ জন গ্রেফতার ও সিএনজি জব্দ

Next Post

দেড়যুগেও পড়েনি এক টুকরি মাটি: ঝীর্ণদশা রামগঞ্জ কচুয়া বাজার-সমিতির বাজার সড়ক

প্রকাশক

প্রকাশক

Next Post
দেড়যুগেও পড়েনি এক টুকরি মাটি: ঝীর্ণদশা রামগঞ্জ কচুয়া বাজার-সমিতির বাজার সড়ক

দেড়যুগেও পড়েনি এক টুকরি মাটি: ঝীর্ণদশা রামগঞ্জ কচুয়া বাজার-সমিতির বাজার সড়ক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ