সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

সালথায় ব্যবসায়ীদের মাঝে ডিলিং লাইসেন্স বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রকাশক by প্রকাশক
February 7, 2023
in সারাবাংলা
0
সালথায় ব্যবসায়ীদের মাঝে ডিলিং লাইসেন্স বিতরণ করলেন জেলা প্রশাসক
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

আবু নাসের হুসাইন, ফরিদপুর:

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফরিদপুরের সালথায় ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স পেতে টাইম, ভিজিট, কস্ট কমাতে অনস্পট ডিলিং লাইসেন্স প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।

বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।এসময় জেলা প্রশাসক বলেন, আমাদের রাষ্ট্র পাঠিয়েছে আপনাদের সেবা দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সাধারণ

মানুষের সেবা নিশ্চিত করা। তাই সব ধরনের সেবা দিতে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে মানুষের বাড়িতে গিয়ে সেবা পৌঁছে দিবো। কেউ সেবা থেকে বঞ্চিত হবে না। ফ‌রিদপুর বা‌সির জন্য যে সেবা দরকার, আমরা তাই কর‌বো।

তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য দরকার স্মার্ট সিটিজেন। আমরা সবাই‌কে নি‌য়ে এক‌টি স্মার্ট জেলা গড়তে চাই।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী,

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পরিতোষ বাড়ৈ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

এর আগে জেলা প্রশাসক সকাল ১১ টায় কাউলিকাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে সালথায় তিনি তাঁর কর্মসূচি শুরু করেন। তারপর সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় দর্শন, বাংরাইল ভূমি অফিস পরিদর্শন,

সোনাপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে কুমারপট্টি আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও সবজি-বীজ বিতরণ করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় পরিদর্শন করেন।

বিকাল সাড়ে ৩ টায় তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন, শুদ্ধাচার চর্চা, উত্তম অনুশীলন বিষয়ে প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন।

শেষে জেলা প্রশাসক সালথা উপজেলায় তালিকাভুক্ত ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

Previous Post

শরিয়তপুর জাজিরায় কাজীরহাটে দিনে-দুপুরে দোকানে গুলি করে দুর্ধর্ষ ডাকাতি।

Next Post

সালথায় আশ্রায়ন প্রকল্পে সেলাই মেশিন ও বীজ বিতরণ

প্রকাশক

প্রকাশক

Next Post
সালথায় আশ্রায়ন প্রকল্পে সেলাই মেশিন ও বীজ বিতরণ

সালথায় আশ্রায়ন প্রকল্পে সেলাই মেশিন ও বীজ বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ