সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সন্দ্বীপে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক by প্রকাশক
November 30, 2024
in জাতীয়
0
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সন্দ্বীপে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সন্দ্বীপে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

আলী আহসান রবি
৩০শে নভেম্বর ২০২৪ :

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত কর্মযজ্ঞের অংশ হিসাবে চট্টগ্রামের সন্দ্বীপে অংশীজনের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর শনিবার (৩০শে নভেম্বর) দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সম্পদ ব্যক্তি হিসাবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন। বক্তব্যে মহাপরিচালক তথ্য অফিসসমূহকে যুগের সঙ্গে তাল মিলিয়ে গণযোগাযোগের আধুনিক পদ্ধতি অনুসরণের তাগিদ দেন। সেমিনারে সভাপতির বক্তৃতায় অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের দেশব্যাপী তথ্য অফিসসমূহের প্রতিনিধিরা সরাসরি মানুষের সঙ্গে কাজ করেন। তিনি মানুষের মাঝে সততা, নৈতিকতা, বৈষম্যহীন সমতার চেতনা জাগ্রত করে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে তথ্য অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সেমিনারে আরও বক্তৃতা করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) অনসূয়া বড়ুয়া, সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা প্রমুখ।

বক্তারা সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, শুদ্ধাচারসহ সুশাসন প্রতিষ্ঠায় গণযোগাযোগ অধিদপ্তরের সদরদপ্তরসহ দেশব্যাপী ৬৮টি তথ্য অফিসের বর্তমান কর্মপদ্ধতি ও করণীয় বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন।

গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান, সহকারী পরিচালক হৃদয় মাহমুদ চয়ন এবং সেমিনার ব্যবস্থাপক ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল-আমিনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, পাবনা, নেত্রকোনা, নওগাঁ, সিরাজগঞ্জ, পিরোজপুর কুড়িগ্রাম, নোয়াখালী, বাগেরহাট, গোপালগঞ্জ, ফেনী, নাটোর, নীলফামারী, গাইবান্ধা, বরগুনা, লক্ষীপুর, মাগুরা, বান্দরবান, পটিয়া ও লামা তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেমিনারকে অর্থবহ করে তোলে। সেমিনারে গণযোগাযোগ অধিদপ্তরের সদর কার্যালয় এবং মাঠ পর্যায়ের তথ্য অফিসসমূহের ৪৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Previous Post

আমরা যেন একটি গণমানুষের নতুন বাংলাদেশ তৈরি করতে পারি-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Next Post

“নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”

প্রকাশক

প্রকাশক

Next Post
“নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”

“নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ