সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

ময়মনসিংহে বীরাঙ্গনা এবং শহীদ জায়া’দের সম্মাননা

প্রকাশক by প্রকাশক
December 15, 2022
in জাতীয়
0
ময়মনসিংহে বীরাঙ্গনা এবং শহীদ জায়া’দের সম্মাননা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
উপহার সামগ্রী বিতরণ কালে-সত্যকন্ঠ

বি.এম রিয়াদুর রহমান রিয়াদ, স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহের শেরপুরে ১৪ ডিসেম্বর বুধবারে শহীদ বুদ্ধিজীবী দিবসে নালিতাবাড়ী থানাধীন কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে শেরপুর জেলা পুলিশের আয়োজনে সোহাগপুর বিধবা পল্লীতে বসবাসরত বীরাঙ্গনা এবং শহীদ জায়া’দের সম্মানে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের সভাপতিত্বে আলোচনা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।

জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও সাংবাদিক এমএ হাকাম হীরা।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মধুছন্দা ভট্টাচার্য, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা হক মৌ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর; জনাব এমদাদুল হক, অফিসার ইনচার্জ, নালিতাবাড়ী থানা, শেরপুর সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

অনুষ্ঠানে ১২ জন গ্যাজেটভূক্ত বিরঙ্গনাসহ শতাধিক শহীদ পরিবারের সদস্যদের মাঝে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ ও জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয় সোহাগপুর বিধবা পল্লী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী থানাধীন সোহাগপুর বেনুপাড়া গ্রামে পাকিস্তানী হায়েনার দল নারকীয় হত্যাযজ্ঞ চালান। এসময় গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষকে নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে হায়েনার দল। গ্রামের সকল পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর এ গ্রামের নাম হয় ‘বিধবাপল্লী’।

Previous Post

শার্শায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন

Next Post

ভোলায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

প্রকাশক

প্রকাশক

Next Post
ভোলায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ভোলায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
  • সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব
    সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ