সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home চট্টগ্রাম

স্বামীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগে স্ত্রীসহ ৭জনের বিরুদ্ধে মামলা

প্রকাশক by প্রকাশক
December 29, 2022
in চট্টগ্রাম
0
স্বামীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগে স্ত্রীসহ ৭জনের বিরুদ্ধে মামলা
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীর পরকীয়ার জেরে উল্টো স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা করেছে স্ত্রী। স্বামী ওই মামলায় জামিন লাভ করলে স্ত্রী তাকে পূর্বের মতো ঘর-সংসার করার কথা বলে মোবাইলে ফোন করে কৌশলে বাপের বাড়ীতে ডেকে নেয়। স্বামী শহিদুল সেখানে গেলে তাকে মারধর ও ব্লেড দ্বারা গুরুতর জখম এবং বিষ খেয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শহীদুল ইসলাম (২৫) সরল ইউনিয়নের মিনজীরিতলা গ্রামের হাফেজ নুর হোছাইনের পুত্র। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুশয্যায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় শহীদুলের পিতা নুর হোসেন বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার সাথে জড়িত শহীদুলের স্ত্রীর বড় ভাই, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. রাশেদুল ইসলামসহ ৭জনকে বাদি করে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব থেকে সম্পর্ক থাকা এক ছেলের সাথে মোবাইলে পরকীয়ায় ধরা পড়ে স্বামী শহীদুলের কাছে তার স্ত্রী তছলিমা আক্তার মুন্নি। এ নিয়ে স্ত্রীকে চরিত্র সংশোধনের কথা বলে খোদ স্বামী শহীদুল। পরে আপোষে স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যায়। তা নিয়ে সৃষ্ট কলহের জের ধরে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহীদুলের বিরুদ্ধে যৌতুকের ইস্যু তোলে মিথ্যা মামলা করেন স্ত্রী।

গত ২২ ডিসেম্বর আপোষের স্বার্থে সেই মামলায় জামিন নেয় শহীদুল। পরে ২৪ ডিসেম্বর সকালে ঘটনার দিন কৌশলে তার স্ত্রী মোবাইলে ফোন করে শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে চলে যাবে বলে ডেকে নিয়ে যান তাকে। শহীদুল শ্বশুড়বাড়ীতে পৌঁছামাত্র পূর্ব থেকে

পরিকল্পিতভাবে তার স্ত্রীর ভাই ও মা সবাই মিলে বাড়ির ভিতরে ডুকিয়ে রশি দিয়ে বেঁধে পুরো শরীরে ব্লেড দিয়ে গুরুতর জখম করে। আঘাতপ্রাপ্ত স্থানে বিষ ঢেলে দেয়। পরে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দেয়। এতে শহীদুল অজ্ঞান হয়ে পড়ে যায়। নাক, মুখ দিয়ে ফেনা চলে আসে।

শহীদুলের পিতা নুর হোসেন অভিযোগ করে বলেন, পরবর্তী আসামীদের বাড়ীর পার্শ্ববর্তী লোকজনের মারফত খবর পেয়ে তাকে জখমী ও হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। আসামীদের প্রভাবের কারণে বাঁশখালী হাসপাতাল প্রাথমিক চিকিৎসা সেবাও দেয়নি। পরে আশঙ্কাজনক অবস্থায় চমেক নিয়ে যাই শহীদুলকে। শহীদুল এখন মৃত্যু শয্যায়।

এদিকে শ্বশুরবাড়ির লোকজন মারধরের কথা অস্বীকার করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে ওল্টো সংবাদ সম্মেলন করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাঁশখালী পৌরসদর জলদীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহিদুলের স্ত্রী তছলিমা আক্তারের বড় ভাই রাসেদুল ইসলামসহ পরিবারের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার উত্তর জলদীর ৫নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার মোহাম্মদ নুরুল কাদেরের কন্যা তছলিমা আক্তারের সাথে ২ বছর আগে বিবাহ হয় মাওলানা শহীদুলের। তাদের সংসারে ১ বছর ৩ মাসের এক ছেলে সন্তান রয়েছে।

Previous Post

ঘর থেকে গরুচুরি করে নিয়ে পালানোর সময় দুই চোর আটক

Next Post

কালীগঞ্জে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গায় দুর্ধর্ষ চুরি

প্রকাশক

প্রকাশক

Next Post
কালীগঞ্জে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গায় দুর্ধর্ষ  চুরি

কালীগঞ্জে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গায় দুর্ধর্ষ চুরি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ