সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড: গ্র্যান্ড ফিনালে বিজয়ীরা পেল স্কলারশিপ

প্রকাশক by প্রকাশক
November 16, 2024
in ফিচার
0
হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড: গ্র্যান্ড ফিনালে বিজয়ীরা পেল স্কলারশিপ
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড:
গ্র্যান্ড ফিনালে বিজয়ীরা পেল স্কলারশিপ

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
১৬ নভেম্বর, ২০২৪

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৪: শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে সহায়ক প্রতিযোগিতা ‘হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানী ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ৩ লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয় এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক জ্ঞান এবং অভিযোজন ক্ষমতা বাড়ানোর সুযোগ পেয়েছে।

৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। অত্যন্ত জনপ্রিয় এই ইভেন্টে সারা দেশ থেকে ২২,০০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখানে তাদের মানসিক দক্ষতা বাড়ানোর জন্য কুইজ এবং ব্রেইন গেমসের মাধ্যমে চ্যালেঞ্জ জানানো হয়। অনলাইন প্রিলিমিনারি রাউন্ডের পর, আঞ্চলিক রাউন্ডগুলো চট্টগ্রাম, রংপুর, খুলনা, ঢাকা ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল থেকে সেরা ১,০০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়, যাদের মধ্যে শীর্ষ ২০ জন জাতীয় পর্যায়ের ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়। গ্র্যান্ড ফিনালেতে মোট ১০০ জন প্রতিযোগী অংশ নেয়।

গ্র্যান্ড ফিনালেতে দিনব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উৎসবমুখর কার্যক্রম এবং তীব্র প্রতিযোগিতামূলক অন- স্পট পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনুপ্রেরণামুলক উদ্বোধনী পর্ব, কুইজ, ব্রেইন গেমস এবং জ্ঞানগর্ভ বক্তৃতা উপভোগ করে। পরীক্ষার পর, উপস্থিতরা একটি উৎসবমুখর পরিবেশে নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং বিশিষ্ট উদ্যোক্তা আয়মান সাদিকের কাছ থেকে বাস্তবিক পরামর্শ পান, পাশাপাশি একটি মনোমুগ্ধকর ম্যাজিক শোও উপভোগ করেন।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার-এর মার্কেটিং ডিরেক্টর (নিউট্রিশন) চৌধুরী হাসান মাজহার বলেন, “১৯৬৬ সাল

থেকে, হরলিক্স প্রজন্মের পর প্রজন্মকে সুস্থ ও বুদ্ধিমানভাবে বেড়ে ওঠতে সহায়তা করছে। সকলের প্রিয় এই ব্র্যান্ডটি শুধুমাত্র মৌলিক পুষ্টি প্রদান করার প্রতিশ্রুতি ছাড়িয়ে গেছে। আমরা ব্রেইন গেমস অলিম্পিয়াড প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণ মস্তিষ্কের মানসিক বিকাশের চর্চা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাদের জন্য কৌশলগতভাবে সঠিক পুষ্টি এবং এক শক্তিশালী পরিবেশের দ্বৈত প্রচেষ্টা বাস্তবায়ন করতে চাই। এমন একটি অসাধারণ উদ্যোগে অংশ নিতে নিজেদের সন্তানদের উৎসাহ দেওয়ার জন্য আমি অভিভাবক এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

গ্র্যান্ড ফিনালেটি ছিল শিক্ষার্থীদের মধ্যে কৃতিত্ব অর্জনের জন্য সামষ্টিক উন্নতি, আনন্দ এবং একাত্মবোধের একটি শক্তিশালী উদাহরণ। এই অনন্য প্ল্যাটফর্মটি শিশু মনকে দৈনন্দিন পড়াশোনার গন্ডির বাইরে গিয়ে গুরুত্বপূর্ণ জীবন সংক্রান্ত দক্ষতা অর্জন করতে অনুপ্রাণিত করেছে।

হরলিক্স বাংলাদেশের সর্ববৃহৎ গৃহস্থালী পুষ্টি ব্র্যান্ড হিসেবে পরবর্তী প্রজন্মের শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থ্য মন ও শরীর গঠনে সক্ষম করার সুযোগ সৃষ্টি অব্যাহত রাখবে।

Previous Post

হাজীদের রিফান্ডের টাকা ফেরতের নামে সক্রিয় প্রতারক চক্র, সতর্ক থাকতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

Next Post

সাইকোমেট্রিক্স বিষয়টি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
সাইকোমেট্রিক্স বিষয়টি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সাইকোমেট্রিক্স বিষয়টি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ