সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

হালুয়াঘাটে যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টা; দুজন আটক

প্রকাশক by প্রকাশক
April 3, 2023
in ক্রাইম, ফিচার, সারাবাংলা
0
হালুয়াঘাটে যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টা; দুজন আটক
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

হালুয়াঘাটে যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টা; দুজন আটক

এম,এ মালেক হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি,

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নে এক যুবককে রশি দিয়ে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে শাকুয়াই ইউনিয়নের খালপাড় এলাকার মহিলা বাজার সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই যুবকের নাম কালাম মিয়া (৩৮)। সে ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- খালপাড় এলাকার শহীদ মিয়ার ছেলে ইয়াসিন (২৫) ও হবি মিয়ার ছেলে মুবিন (২৩)।

ভুক্তভোগী ওই যুবকের ভাই হারুন মিয়া বলেন, গত ৭ মার্চ সন্ধ্যায় স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে ওরা আমার ভাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। পরে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালের চিকিৎসা শেষে কয়েকদিন আগে সে বাড়ি আসে।

ওই ঘটনায় আমার ভাই আব্দুস সালাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর জের ধরে রবিবার রাত ৯টার দিকে আমার ভাই কালাম বাড়ি ফেরার পথে

 তারা পেছন থেকে হাত-পা বেঁধে ও মুখে টেপ পেঁচিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে দুর্বৃত্তরা আমার ভাইকে ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। আমরা প্রাথমিকভাবে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছি। বাকিদের আটকের জন্য আমাদের টিম মাঠে কাজ করছে। এ বিষষে হালুয়াঘাট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Previous Post

মান্দায় রাস্তা নির্মাণের জের ব্যবসায়ীর জমি জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

Next Post

নড়াইলের তেলকাড়া গ্রামের দীর্ঘদিনের বিবাদ নিরসনে উপজেলা প্রশাসনের শান্তি সভা

প্রকাশক

প্রকাশক

Next Post
নড়াইলের তেলকাড়া গ্রামের দীর্ঘদিনের বিবাদ নিরসনে উপজেলা প্রশাসনের শান্তি সভা

নড়াইলের তেলকাড়া গ্রামের দীর্ঘদিনের বিবাদ নিরসনে উপজেলা প্রশাসনের শান্তি সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ