সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

৭২ দিনে ৫০৫ বাহনে অগ্নিসংযোগ-ভাংচুর ক্ষয়ক্ষতি ৮৪৬ কোটি ২৪ লাখ টাকা

প্রকাশক by প্রকাশক
January 13, 2024
in সারাবাংলা
0
৭২ দিনে ৫০৫ বাহনে অগ্নিসংযোগ-ভাংচুর ক্ষয়ক্ষতি ৮৪৬ কোটি ২৪ লাখ টাকা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

৭২ দিনে ৫০৫ বাহনে অগ্নিসংযোগ-ভাংচুর
ক্ষয়ক্ষতি ৮৪৬ কোটি ২৪ লাখ টাকা

৭২ দিনে ৫০৫ বাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আর এই অগ্নিসংযোগে নিহত হয়েছেন ১২ জন, আহত হয়েছেন ৬৪৩ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮৪৬ কোটি ২৪ লাখ টাকা। ১২ জানুয়ারি বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সহিংসতামুক্ত পথ-এর দাবিতে শান্তি সমাবেশ ও প্রতিবেদন পাঠ-এ এ তথ্য জানান সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।

 

বাস-ট্রেনসহ বিভিন্ন বাহনে অগ্নি সংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের গ্রেফতার-দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যয়ে হরতাল-অবরোধকালীন সময়ে অগ্নিসংযোগ-অর্থনৈতিক ক্ষতি ও হতাহতর প্রতিবেদনে সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা আরো তুলে ধরেন- গত ২৮ অক্টোবর থেকে সারাদেশে সহিংসতার রাজনীতি দানা বেঁধে উঠেছে। সেভ দ্য রোড-এর গবেষণা সেল-এর তত্বাবধায়নে ২২ টি জাতীয় দৈনিক,

 

১১ টি ইলেকট্রনিক্স গণমাধ্যম, ২৪ টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং প্রত্যক্ষদর্শী- স্বেচ্ছাসেবিদের তথ্যানুযায়ী গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ৭২ দিনে দূর্বৃত্তদের রাজনীতির নামে মানুষকে কষ্টে বেদনায় আক্রান্ত করার সহিংসতায় ৫০৫ টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে। এর মধ্যে ৪৮৭ টি বাসসহ বিভিন্ন পরিবহণ এবং ১৮ ট্রেনের বগি।

 

২৮ অক্টোবরই প্রথম রেলওয়ের বগিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শুধু এখানেই শেষ নয়, মা ও সন্তান একসাথে মোহনগঞ্জ এক্সেপ্রেসে নির্মম আগুনে দগ্ধ হয়ে মৃত্যু বরণ করেছে এই দুর্বৃত্তদের আগুনে। এই অগ্নিসংযোগকারীদের আগুন থেকে রেহাই না পেয়ে স্ত্রী-সন্তান হারিয়ে বেনাপোল এক্সপ্রেসে আত্মাহুতি দিয়েছেন একজন পিতা। একই সাথে অসংখ্য মানুষ আহত হয়েছে। চন্দ্রিকা চৌধুরী নামে এক শিক্ষার্থীকে এখনো খুঁজে পায়নি তাঁর পরিবার।

 

কিন্তু এত এত নির্মম ঘটনার একটিও সুষ্ঠু তদন্ত হয়নি এখনো। হয়নি দুর্বৃত্তদের বিচারও। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সচেতনতা-স্বেচ্ছাসেবি ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

 

বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, বগুড়া জেলা সেভ দ্য রোড-এর আহবায়ক ওয়াজেদ রানা, রিয়াদ ইসলাম,  প্রমুখ। লিখিত প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়- যদি সুষ্ঠু তদন্ত- গ্রেফতার ও বিচার হতো,

 

তাহলে এই দুর্বৃত্তরা আর একের পর এক সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারতো না। এমন পরিস্থিতিতে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি ৪ টি সুপারিশ উপস্থাপন করছি- ১. দল-মত নির্বিশেষে বাহনে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার ও বিচার দ্রুত করার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিন ২. সেভ দ্য রোড-এর গত ১৬ বছর ধরে চেয়ে আসা দাবি- প্রতি ৩ কিলোমিটার অন্তর পুলিশ বুথ স্থাপন করুন ৩. অনতিবিলম্বে হাইওয়ে, নৌ, রেল ও ট্রাফিক পুলিশকে দুর্নীতিমুক্ত ও সক্রিয় করে গড়ে তুলুন ৪. সারাদেশে সকল ল্যাম্পপোস্টে সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক মনিটরিং-এর ব্যবস্থা করুন।  

Previous Post

সমাজ সেবায় আত্মার তৃপ্তি খোঁজেন মিজান

Next Post

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশক

প্রকাশক

Next Post
বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ