সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

অপো পেল সেরা ক্যামেরার ফোনের স্বীকৃতি

প্রকাশক by প্রকাশক
March 19, 2024
in সারাবাংলা
0
অপো পেল সেরা ক্যামেরার ফোনের স্বীকৃতি
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

অপো পেল সেরা ক্যামেরার ফোনের স্বীকৃতি

অনলাইন ডেক্স:

মার্চ ১৯, ২০২৪ – স্মার্টফোনের ক্যামেরা র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে আলটিমেট ক্যামেরা ফোন হিসেবে পরিচিত অপো ফাইন্ড এক্স৭ আল্ট্রা। এর স্বীকৃতি হিসেবে ফোনটিকে ‘গোল্ড ক্যামেরা অ্যাওয়ার্ড’ প্রদান করেছে ফ্রান্সের প্যারিসভিত্তিক কমার্শিয়াল ওয়েবসাইট ডিএক্সওমার্ক।

অপো’র শক্তিশালী হাইপারটোন ক্যামেরা সিস্টেম, অত্যাধুনিক কম্পিউটেশনাল ফটোগ্রাফি এবং প্রো-গ্রেড হ্যাসেলব্লাড টিউনিংয়ের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরা হার্ডওয়্যারে উন্নত প্রযুক্তি ব্যবহারের সমন্বয়ে, ফাইন্ড এক্স৭ আল্ট্রা পেয়েছে ১৫৭ ক্যামেরা স্কোর, যা ডিভাইসটির ক্যামেরাকে দিয়েছে সেরার স্বীকৃতি। এটি বোকেহ এর জন্য রেকর্ড করার মতো সাব-স্কোর পেয়েছে। একইসঙ্গে, যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে সর্বোচ্চ ভিডিও সাব-স্কোর পেয়ে একটি অনন্য রেকর্ড গড়েছে।

 

 

সব পরিস্থিতিতে দেয় অসাধারণ ক্যামেরার অভিজ্ঞতা

ফাইন্ড এক্স৭ আল্ট্রার অনন্য ক্যামেরা সিস্টেম অনেক রিয়েল-ওয়ার্ল্ড সিনারিওতে শীর্ষ স্কোর অর্জন করেছে।

মিশ্র ও কৃত্রিম আলোতে ইনডোর ছবি তোলার ক্ষেত্রে বেশ ভুগতে হয় স্মার্টফোনগুলোকে। তবে এক্ষেত্রে ফাইন্ড এক্স৭ আল্ট্রা ডিএক্সওমার্কের পরীক্ষায় বেশ পারদর্শিতা দেখিয়ে রেকর্ড করার মতো স্কোর তুলেছে। ফোনটির ক্যামেরায় ইনডোর, নাইট-টাইম ও ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ক্যাটাগরির মতো বিভিন্ন পরিস্থিতিতে ছবি তোলা হয়। এতে  অপো’র হাইপারটোন ক্যামেরা সিস্টেমের শক্তি ও  এবং বহুমুখিতা প্রকাশ পায়।

বোকেহ- এর জন্য সেরা রেটযুক্ত স্মার্টফোন

অপো ফাইন্ড এক্স৭ আল্ট্রার হ্যাসেলব্লাড পোট্টেট মোডকে সকল স্মার্টফোনের মধ্যে প্রথম র‌্যাঙ্কিংয়ের স্বীকৃতি দিয়েছে  ডিএক্সওমার্ক। বোকেহ মোডের বিশেষত্বের মধ্যে রয়েছে সুনির্দিষ্ট ও নির্ভুল ফোরগ্রাউন্ড, কম আর্টিফ্যাক্ট সম্বলিত সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ড সেগমেন্টেশন, দারুণ স্কিন টোন রিপ্রোডাকশন। এছাড়াও, এটি স্মার্টফোন ব্যবহারকারীকে অন্যান্য ফোনের পোট্টেট মোডের তুলনায় আরও বিশদ ও ফলপ্রসু ছবি উপহার দেয়।

নতুন হ্যাসেলব্লাড পোর্ট্রেট মোডের কারণে এই বিশ্বমানের পোর্ট্রেট ফটোগ্রাফি করা সম্ভব হয়েছে। ফাইন্ড এক্স৭ আল্ট্রাতে ক্লাসিক্যাল পোর্ট্রেট স্টাইল আনতে হ্যাসেলব্লাডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এটি তৈরি করেছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো।

ভিডিওর জন্য ১ নম্বর অ্যান্ড্রয়েড স্মার্টফোন

ফাইন্ড এক্স৭ আলট্রা হলো ডিএক্সওমার্ক ভিডিও স্কোর ১৫৬ প্রাপ্ত একমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এটি নয়েজ হ্যান্ডলিংয়েও সর্বোচ্চ স্কোর পেয়েছে। ফাইন্ড এক্স৭ আল্ট্রার শক্তিশালী ভিডিও ক্যাপচার ইমেজিংয়ে এর শ্রেষ্ঠত্বের পাশাপাশি নির্মাতা ও চলচ্চিত্র নির্মাতাদের কাছে একটি শক্তিশালী টুল হিসেবে এর অবস্থানকে তুলে ধরে।

উন্নত ক্যামেরা সেন্সরের কারণে ফাইন্ড এক্স৭ আলট্রা ৪কে রেজুলেশনে ১০-বিট  ডলবি ভিশন এইচডিআর ভিডিও ক্যাপচার করতে পারে। প্রো-গ্রেড ভিডিও ক্যামেরার অভিজ্ঞতা দেওয়ার জন্য এর চারটি ক্যামেরার মধ্যে ট্রানজিশনও অত্যন্ত মসৃণভাবে হয়ে থাকে।  

ফাইন্ড এক্স৭ আলট্রা – আলটিমেট ক্যামেরা  

ডিএক্সওমার্কের বিশ্লেষণ নিশ্চিত করে যে, ফাইন্ড এক্স৭ আলট্রা হলো আলটিমেট ক্যামেরা ফোন। এতে রয়েছে বড় সেন্সরসহ চারটি ৫০এমপি ক্যামেরা। এর মধ্যে একটি হলো মোবাইলে ব্যবহৃত সনির দ্বিতীয়-প্রজন্মের নতুন ১-ইঞ্চি সেন্সর, এবং দুইটি হল পেরিস্কোপ জুম ক্যামেরা। এটি এমনভাবে অপটিক্যাল ফোকাল লেংথের মধ্যে জুম গ্যাপ পূরণ করতে পারে, যা আগে কোনো স্মার্টফোনে দেখা যায়নি। 

 

Previous Post

শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Next Post

জামালপুরের সরিষাবাড়ী অটো বাইকের কমিটি অনুমোদন ছামান আলী সভাপতি, সুলতান সাধারণ সম্পাদক ও মাসুদ সাংগঠনিক

প্রকাশক

প্রকাশক

Next Post
জামালপুরের সরিষাবাড়ী অটো বাইকের কমিটি অনুমোদন ছামান আলী সভাপতি, সুলতান সাধারণ সম্পাদক ও মাসুদ সাংগঠনিক

জামালপুরের সরিষাবাড়ী অটো বাইকের কমিটি অনুমোদন ছামান আলী সভাপতি, সুলতান সাধারণ সম্পাদক ও মাসুদ সাংগঠনিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত দিকনির্দেশনা তুলে ধরলো এপিইউবি
    বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত [আরও বিস্তারিত পড়ুন]
  • গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
    গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
    স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে সুইডেনের রাষ্ট্রদূত Mr.Nicolas Weeks এর সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ–মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
    কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা [আরও বিস্তারিত পড়ুন]
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স [আরও বিস্তারিত পড়ুন]
  • শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার আব্দুল মুক্তাদির
    শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ