সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি ছিলেন আব্দুল্লাহ আল নোমান – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
July 26, 2025
in সারাবাংলা
0
আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি ছিলেন আব্দুল্লাহ আল নোমান – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি ছিলেন আব্দুল্লাহ আল নোমান – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বিলাল হুসাইন:চট্টগ্রাম , ১১ শ্রাবণ, ২৬ জুলাই:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণ প্রজন্মের উচিত আব্দুল্লাহ আল নোমানের জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা। একজন আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি ছিলেন আব্দুল্লাহ আল নোমান।

উপদেষ্টা আজ বিকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) আয়োজিত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমান-এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আব্দুল্লাহ আল নোমান যে মমতা, সহমর্মিতা ও প্রজ্ঞার মাধ্যমে রাজনীতি করেছেন, তা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজন। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন মানবতার প্রতীক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান অম্লান হয়ে থাকবে।

উপদেষ্টা বলেন, চট্টগ্রাম তথা দেশের রাজনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদখাতে প্রয়াত আব্দুল্লাহ আল নোমান যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন উদার এবং বড় মাপের মানুষ। সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরো বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর যত ভালো কাজ দেখেছি সব কাজে আব্দুল্লাহ আল নোমানের হাত ছিল। তিনি মন্ত্রণালয়ে দায়িত্বে থাকার সময় এই কাজগুলো করে গেছেন। তাকে আমি অনুসরণ করে প্রতিটি মুহূর্তে যতটুকু পারি ভালোভাবে কাজ করার চেষ্টা করি।”

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম আবদুল্লাহ আল নোমানের সন্তান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান সাঈদ আল নোমান, আবদুল্লাহ আল নোমানের কন্যা তাজীন নোমান নুমা,দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, দৈনিক পূর্বকোণের নগর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, সিভাসু’র প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস এবং প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।

স্মরণসভার শুরুতে ‘সিভাসু এবং আব্দুল্লাহ আল নোমান’ শীর্ষক একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবন, দর্শন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

Previous Post

ওয়াকফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে-ধর্ম উপদেষ্টা

Next Post

আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার

প্রকাশক

প্রকাশক

Next Post
আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার

আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ