সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশে এলো রিয়েলমি নোট ৫০  

প্রকাশক by প্রকাশক
February 24, 2024
in সারাবাংলা
0
এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশে এলো রিয়েলমি নোট ৫০   
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশে এলো রিয়েলমি নোট ৫০

 অনলাইন ডেক্স:

বিশ্বের দ্রুততম-বর্ধনশীল স্মার্টফোন কোম্পানি রিয়েলমি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ব্র্যান্ডের সেরা এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট রিয়েলমি নোট ৫০। ‘‘লং–লাস্টিং ভ্যালু কিং’’ নামে সুপরিচিত এই ফোনের মাধ্যমে স্মার্টফোন প্রেমীরা পাচ্ছেন দীর্ঘ-স্থায়িত্বের নিশ্চয়তার পাশাপাশি একেবারে কম খরচে একটি অত্যাধুনিক স্মার্টফোন কেনার সুযোগ। অসাধারণ এই ডিভাইসটির মূল্য শুরু হয়েছে মাত্র ১০,৯৯৯ টাকা থেকে।

 

নির্ভরযোগ্যতা ও গুণগত মানের একটি সমন্বিত প্রতিফলন দেখা যায় রিয়েলমি নোট ৫০ স্মার্টফোনটিতে। এই মূল্য সীমার মধ্যে এটাই একমাত্র ফোন, যাতে রয়েছে ‘আইপি৫৪ রেটিং’ এর পানি ও ধূলা-রোধী সার্টিফিকেশন। আরও রয়েছে একটি কঠিন গ্লাস স্ক্রিন এবং একটি শক্তিশালী ইন্টারনাল ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো,

 

যা পড়ে গেলেও ফোনটিকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। রিয়েলমি’র অক্লান্ত আরঅ্যান্ডডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) এর মাধ্যমে ৪৮ মাস পর্যন্ত একটি টেকসই মসৃণ অভিজ্ঞতা পেতে এই ফোনের প্রতি আস্থা রাখতে পারেন ডিভাইস ব্যবহারকারীরা।

 

স্কাই ব্লু ও মিডনাইট ব্ল্যাক- দুই ধরনের ব্যাক কাভার ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ব্যাক কাভারের রং ও এর স্টাইলিশ রাইট-অ্যাঙ্গেল এজের কারণে স্মার্টফোনটিতে বৈচিত্র্যময়তার পাশাপাশি সাধারণত্বের এক দারুণ সংমিশ্রণ ঘটেছে। মাত্র ৭.৯৯ মিলি মিটার পুরুত্ব এবং ১৮৬ গ্রাম ওজনের এই ফোনটি কিনলে টেকপ্রেমীরা পাচ্ছেন এই দামের মধ্যে সবচেয়ে পাতলা বডির একটি অনন্য ডিভাইস।

 

একই মূল্যের প্রতিযোগী স্মার্টফোনগুলোর সঙ্গে তুলনা করলে, রিয়েলমি নোট ৫০ ব্যবহারকারীরা আরও আরামদায়কভাবে হাতে নিয়ে ফোন ব্যবহার করা উপভোগ করবেন নিঃসন্দেহে। নান্দনিকতা ও নির্ভরযোগ্য মান- উভয়ের স্বাদ ডিভাইস প্রেমীদের দিতে এই স্মার্টফোনটি নিয়ে হাজির হয়েছে রিয়েলমি।

 

সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের স্মার্টফোন কেনার চাহিদায় ‘রিয়েলমি নোট ৫০’ নিজেকে অনেকটাই এগিয়ে রেখেছে- এই ডিভাইসে রয়েছে সেরা মানের ৬.৭৪ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লে, যেটিতে রয়েছে আকর্ষণীয় ৯০.৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও; ফিচার ও নির্ভরযোগ্যতা উভয় ক্ষেত্রেই স্মার্টফোনটি কম্পিটিটরদের পেছনে ফেলবে।

 

৫৬০ নিটস এর পিক ব্রাইটনেস দেবে বিশেষ আউটডোর ক্লিয়ারিটি, এর সঙ্গে যুক্ত হয়েছে স্মুথ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ওয়াইড কালার গেমুট, যেটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে। সর্বাধুনিক প্রযুক্তি এবং সেরা পারফরম্যান্সের ডিভাইসটি নতুন মানদণ্ড তৈরি করছে, যেটি মানসম্পন্ন ডিভাইস তৈরিতে রিয়েলমি’র প্রতিশ্রুতিই পুর্নব্যক্ত করে।

 

রিয়েলমি নোট ৫০-এ রয়েছে অক্টা-কোর প্রসেসর এবং ঈর্ষণীয় ২৪৫,৩৪৩ আনটুটু বেঞ্চমার্ক স্কোর এবং এটি সুপার গেমিং পারফরম্যান্স এর গ্যারান্টি দিচ্ছে, সেইসঙ্গে কোনো রকম ঝামেলা ছাড়াই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যাবে। ডিভাইসটি (৪জিবি+৬৪জিবি) এবং (৪জিবি+১২৮জিবি) ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফলে যথেষ্ট স্টোরেজ সুবিধা কাজে লাগিয়ে নির্বিঘ্নে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা।

 

মোবাইলটিতে আছে ৫০০০এমএএইচ এর বৃহৎ ব্যাটারি, যেটি সর্বোচ্চ ১০৬ ঘণ্টা পর্যন্ত একটানা মিউজিক উপভোগের সুযোগ করে দিচ্ছে ব্যবহারকারীদের। সবমিলিয়ে এন্ট্রি-লেভেল এর এই স্মার্টফোনটি এই মূল্যের মধ্যে অন্যান্য ডিভাইসের তুলনায় সেরা সার্ভিসই দেবে গ্রাহকদের।

 

রিয়েলমি নোট ৫০ এর ৪জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্ট আকর্ষণীয় ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ও ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। রিয়েলমি নোট ৫০ এর উন্মোচন নিয়ে আরো তথ্য জানতে ভিজিট করুন রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট- https://www.realme.com/bd/realme-note50 এ। 

 

Previous Post

বেনাপোলে বিয়ের ৭ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 

Next Post

পালেগ্রাম হাকিম মিঞা শাহ্ (রহ.) মাদ্রাসার ৭০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত 

প্রকাশক

প্রকাশক

Next Post
পালেগ্রাম হাকিম মিঞা শাহ্ (রহ.) মাদ্রাসার ৭০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত 

পালেগ্রাম হাকিম মিঞা শাহ্ (রহ.) মাদ্রাসার ৭০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ