সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

কাপ্তাইয়ে ৪১ বিজিবি উদ্যোগে পানকাটা বিওপি‘র বেকার তরুনদের কারিগরী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

প্রকাশক by প্রকাশক
September 9, 2024
in Uncategorized
0
কাপ্তাইয়ে ৪১ বিজিবি উদ্যোগে পানকাটা বিওপি‘র বেকার তরুনদের কারিগরী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

কাপ্তাইয়ে ৪১ বিজিবি উদ্যোগে পানকাটা বিওপি‘র বেকার তরুনদের কারিগরী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

রিপন মারমা রাঙ্গামাটি: 
 রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ পানকাটা বিওপি‘র ব্যবস্থাপনায় সীমান্তবর্তী বেকার তরুনদের কারিগরী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দূর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের বেকার তরুনদের কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষে (৪১বিজিবি) এর অধিনস্থ পানকাটা বিওপি‘র ব্যবস্থাপনায় গত ১৮ আগস্ট ২০২৪ তারিখ হতে ০৪ (চার) সপ্তাহব্যাপী জেনারেটর প্রস্তুতি এবং বৈদ্যুতিক ওয়েলডিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলেই সফলতার সাথে উত্তীর্ণ হয়। 
 
সোমবার  (০৯ (সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক সমাপনী বক্তব্য  প্রদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের তিনি আন্তরিক ভাবে অভিনন্দন জানান। 
এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিয়মিত অনুশীলনের মাধ্যমে কর্মক্ষম রাখা এবং বাস্তব কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে অধিকতর সাফল্য বয়ে আনার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সমাপনী বক্তব্য শেষ করেন। এ সময় অধিনায়ক শিক্ষার্থীদেরকে বিষয়োক্ত প্রশিক্ষণের সনদপত্র এবং ওয়েল্ডিং ও বৈদ্যুতিক কাজের জন্য বিভিন্ন টুলস সামগ্রী প্রদান করেন। 
 উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ হতে বিজয় চাকমা এবং স্থানীয় জনসাধারনের পক্ষ হতে মেম্বার লক্ষীলাল চাকমা উপস্থিত থেকে বলেন, তারা দূর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম পরিচালনার জন্য কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) তথা বর্ডার গার্ড বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ভবিষ্যতে এধরনের জনকল্যানমূলক কার্যক্রম চলমান রাখার জন্য অধিনায়কের নিকট সবিনয় অনুরোধ করেন।
Previous Post

বিদেশি নাগরিকদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

জামালপুরে ইউপি সদস্য আছান আলী হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশক

প্রকাশক

Next Post
জামালপুরে ইউপি সদস্য আছান আলী হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুরে ইউপি সদস্য আছান আলী হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ