সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home খেলাধুলা

কালীগঞ্জ এমপি কাপ ফুটবল টুর্নামেন্টে ইশ্বরদীকে হারিয়ে ফাইনালে মাগুরা

প্রকাশক by প্রকাশক
November 12, 2022
in খেলাধুলা, দেশ, ফিচার
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জে এমপি কাপ ফুটবল টুনামেন্ট এর প্রথম সেমিফাইনালে ঈশ্বরদি ফুটবল একাদশকে ১ – ০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মাগুরা ফুটবল একাদশ। খেলায় অংশগ্রহনকারী দু’দলের খেলোয়াড়দের সাথে স্থানীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনারের শুভেচ্ছা বিনিময়ের পরই রেফারীর বাশিতে শুরু হয় খেলা।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে শনিবার বিকালে নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে খেলায় শুরু থেকেই উভয় দলই আক্রমন পাল্টা আক্রমনে খেলাটি উপভোগ্য হয়ে উঠে। প্রথমার্ধের খেলার ৭ মিনিটের মাথায় মাগুরা দলের ১০ নং জার্সিধারী স্টাইকার জয়ের দেওয়া গোলে ১ – ০ তে এগিয়ে যায়। এরপর দ্বিতিয়াধের্র শুরু থেকেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ইশ্বরদি। বার বার চেষ্টা চালিয়েও গোল পরিশোধে ব্যর্থ হওয়ায় ১- ০ গোলে জয়লাভ করে ফাইনালে উঠে মাগুরা ফুটবল একাদশ। বিজয়ী একাদশের জয় অব দি ম্যাচ বিবেচিত হয়।

খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, সহকারী ছিলেন জামাল হোসেন, বিল্লাল হোসেন ও বাবু। ধারাভার্ষ্যে ছিলেন, কামাল হোসেন, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ।

খেলাটি দেখতে মাঠে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান নাছির চৌধুরী ও রাজু আহম্মেদ রনি লস্কর, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য, যুগ্ন আহব্বায়ক ক্রীড়া সংস্থার সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও সাখাওয়াৎ হোসেন প্রমুখ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত ভট্রাচার্য্য জানান, আগামী ১৬ই নভেম্বর বুধবার টুনামেন্টের ২য় সেমিফাইনালে অংশগ্রহন করবে কালীগঞ্জ ফুটবল একাদশ ও চুয়াডাঙ্গা ফুটবল একাদশ।

Previous Post

ঝিনাইদহ জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল

Next Post

জাফলং, সিলেট: এক দর্শনীয় পর্যটন কেন্দ্র।

প্রকাশক

প্রকাশক

Next Post

জাফলং, সিলেট: এক দর্শনীয় পর্যটন কেন্দ্র।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নিরাপত্তার চাদরে ঢাকতে যাচ্ছে যশোহর শহর
    নিরাপত্তার চাদরে ঢাকতে যাচ্ছে যশোহর শহর;স্থাপন করা [আরও বিস্তারিত পড়ুন]
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের দ্বিপাক্ষিক বৈঠকঃ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন [আরও বিস্তারিত পড়ুন]
  • ​নদীর ক্যানভাসে শৈল্পিক নস্টালজিয়া ও চেতনার অবগাহন: বনানীর ঢাকা গ্যালারি থেকে ইন্টারকন্টিনেন্টালের ‘ফ্লেভারফুল বাংলাদেশ’
    ​নদীর ক্যানভাসে শৈল্পিক নস্টালজিয়া ও চেতনার অবগাহন: [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান
    ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী [আরও বিস্তারিত পড়ুন]
  • ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
    ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত [আরও বিস্তারিত পড়ুন]
  • আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
    আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • Enhanced EU Cooperation in Climate Finance and Renewable Energy-State Minister
    Enhanced EU Cooperation in Climate Finance and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ