সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

প্রকাশক by প্রকাশক
October 31, 2026
in জাতীয়
0
কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:লালমনিরহাট, ১৫ই কার্তিক, (৩১শে অক্টোবর ২০২৬) :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে। আজ শনিবার (৩১শে অক্টোবর) বিকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সহযোগিতায় লালমনিরহাটে ক্রীড়া ক্ষেত্রে প্রাণের সঞ্চার হয়েছে।’ তিনি বলেন, সরকারের সদিচ্ছা ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে দেশের বিভিন্ন স্থানে কোনো না কোনো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। খেলোয়াড়দের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘খেলায় অংশগ্রহণের মাধ্যমে তোমাদের মধ্যে যে প্রতিভার বিকাশ হচ্ছে তা লেখাপড়ার পাশাপাশি ধরে রাখতে হবে।’

মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজের অন্যতম বাধা হলো মাদক ও জুয়া। এতে তরুণেরা বেশি আসক্ত হয়। লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলাতে মনোযোগী করে তুলতে পাড়লে জুয়া ও মাদকের মতো অপকর্ম থেকে তারা দুরে থাকবে যা একটি সুন্দর সমাজ গঠনকে সহজ করবে। তিনি আলোকিত লালমনিরহাট গড়তে সরকারি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ফুটবলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তিনি কিশোর বয়সই হলো ফুটবলের জন্য পারফেক্ট সময়। এই বয়সি ফুটবলারদের যদি সঠিকভাবে নার্সিং করা যায় তাহলে দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ হবে। প্রতিমন্ত্রী এই ধরনের ফুটবল টুর্নামেন্ট অন্যান্য জেলায় আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অন্যান্য সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফাইনাল খেলায় বসুন্ধরা ক্রীড়া চক্র ১-০ গোলে নবাবের হাট আদর্শ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

 

Previous Post

রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Next Post

বদলি-পদায়নে অনিয়ম ও তদবির বন্ধে স্বচ্ছ এবং নিরপেক্ষ লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা দু:খজনক- গণপূর্ত মন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
বদলি-পদায়নে অনিয়ম ও তদবির বন্ধে স্বচ্ছ এবং নিরপেক্ষ লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা দু:খজনক- গণপূর্ত মন্ত্রী

বদলি-পদায়নে অনিয়ম ও তদবির বন্ধে স্বচ্ছ এবং নিরপেক্ষ লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা দু:খজনক- গণপূর্ত মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নাম পরিবর্তনের এফিডেভিট
  • জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম
    জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল [আরও বিস্তারিত পড়ুন]
  • মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
    মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ আহরণে ৮ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
  • বদলি-পদায়নে অনিয়ম ও তদবির বন্ধে স্বচ্ছ এবং নিরপেক্ষ লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা দু:খজনক- গণপূর্ত মন্ত্রী
    বদলি-পদায়নে অনিয়ম ও তদবির বন্ধে স্বচ্ছ এবং নিরপেক্ষ [আরও বিস্তারিত পড়ুন]
  • কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
    কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন [আরও বিস্তারিত পড়ুন]
  • রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে-যুব ও [আরও বিস্তারিত পড়ুন]
  • ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
    ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ