সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সিনেমায় নয়, বাস্তবেই অমিত হাসান বন্দী খাঁচায়

প্রকাশক by প্রকাশক
July 29, 2023
in চাঁপাইনবাবগঞ্জ
0
চাঁপাইনবাবগঞ্জে সিনেমায় নয়, বাস্তবেই অমিত হাসান বন্দী খাঁচায়
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

 চাঁপাইনবাবগঞ্জে সিনেমায় নয়, বাস্তবেই অমিত হাসান বন্দী খাঁচায়

সোহেল রানা রাজশাহী,বিভাগীয় ব্যুরো প্রধান:

চলচ্চিত্রে নয়, কোন কাল্পনিক চরিত্রও নয়, এবার বাস্তবেই বাঁশের খাঁচায় বন্দী হয়েছে যুবক অমিত হাসান। চিকিৎসা পত্রে লিখিত ঔষধের জন্য সপ্তাহে যার প্রয়োজন হয় আড়াই হাজার টাকা। আর আলাদিনের আশ্চর্য প্রদীপ না থাকায় দরিদ্র মা-বাবার পক্ষে সেই টাকা জোগাড় করাও সম্ভব হচ্ছেনা। তাই বুকের ধন মানসিক ভারসাম্যহীন ২৩ বছরের ছেলেকে বাঁশের খাঁচায় বন্দি করে রেখেছেন মা বাবা।

 

বলছিলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানিবাড়ি-চাঁনপুর ঘোনটোলা গ্রামের হতদরিদ্র কৃষক মো. রইসুদ্দিন ও মোসা. পিয়ারা বেগমের ছেলে অমিত হাসানের মানবেতর জীবন যাপনের কথা।

 

খোঁজ নিয়ে জানা যায়, রইসুদ্দিন ও পিয়ারা বেগমের ঘর আলো করে পৃথিবীর আলো দেখে চার সন্তান। কিন্তু তাদের মধ্যে বড় ও সেজো ছেলে বাদে বাকি দুই ছেলে অর্থাৎ মেজ ছেলে অমিত হাসান (২৩) ও ছোট ছেলে তামিম হাসান (১৭) দুই জনই মানসিক ভারসাম্যহীন। এদের মধ্যে ছোট ছেলে তামিমকে বাইরে রাখলেও মেজ ছেলে অমিতকে রাখতে হয় খাঁচাবন্দি।

 

কিন্তু কেন তাদের এইভাবে রাখা হয় ? এমন প্রশ্নের জবাবে রইসুদ্দিন বলেন, জন্মের পর থেকেই আমার মেজো ও ছোট ছেলে কেমন যেন প্রতিবন্ধীদের মতো আচরণ করে। ভেবেছিলাম বড় হতে থাকলে বয়সের সাথে সাথে তারা ভালো হয়ে যাবে। আর তাই তাদের সুস্থতার জন্য চিকিৎসা করাতে থাকি।

 

কিন্তু চিকিৎসা খরচ অনেক বেড়ে যাওয়ায় অর্থাৎ মাসে ১০ হাজার টাকা হওয়ায় আমার মতো দিন আনি দিন খাওয়া লোকের পক্ষে অমিতের ওষুধের জন্য টাকার যোগান দিতে ব্যর্থ হচ্ছি। আর ঔষধ দিতে না পারায় দিনে দিনে অমিতের আচরনে পরিবর্তন আসতে থাকে। বাড়ির বাইরে গেলেই মানুষজনকে খামচে দেয়, মারধর করে। এজন্য তাকে বাঁশের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে।

এদিকে মা পিয়ারা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, নিয়মিত ওষুধ সেবনে এমন অস্বাভাবিক আচরণ করে না অমিত। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সপ্তাহে ২৫০০ টাকা কোথায় পাবো। তাই বাধ্য হয়েই খাঁচাবন্দি করে রাখতে হচ্ছে। তার থাকা, খাওয়া, ঘুম সবই বাঁশের খাঁচার মধ্যে। যেন কলিজার টুকরা সন্তান নয় কোন ছাগল গরু পুষছি আমরা। আমাদের সংসারই চলে গ্রামবাসীর সহায়তায়। আর তাই টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল বলেন, রইসুদ্দিনের ছোট ছেলে তামিম ও মেজ ছেলে অমিত দুইজনই মানসিক বিপর্যস্ত। তবে তামিমের চেয়ে মেজ ছেলে অমিত একটু বেশি পাগল প্রকৃতির। আর তাই তাকে বাঁশের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। কারণ বাইরে বের হলেই সে মানুষকে মারধর করে, খাঁমচানোর চেষ্টা করে।

তিনি আরও বলেন, এত বড় একটা ছেলেকে বাসের খাঁচায় বন্দি করে রাখা অনেক কষ্টের। যেমন কষ্ট পাচ্ছে তার বাবা-মা, তেমন এটা দেখে কষ্ট লাগে গ্রামবাসীরও।

এ বিষয়ে চককীর্তি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, রইসুদ্দিনের পরিবারটি সত্যিই খুব অসহায়। তাদের জায়গা জমি তেমন কিছুই নেই। এদিকে কাঁধে পড়েছে দুই মানসিক ভারসাম্যহীন ছেলের ভার। এতে তারা এখন নিঃস্ব। তবে আমরা গ্রামবাসী তাদের সাথে সব সময় ছিলাম, আছি। আগামীতেও থাকবো। তবে তাদের প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। খুব দ্রুত রইসুদ্দিনের বাসায় গিয়ে সহায়তা করা হবে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার দুই ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Previous Post

কুয়াকাটায় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে  কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগের লিফলেট বিতরণ

Next Post

রামপালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশক

প্রকাশক

Next Post
রামপালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রামপালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ