সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

জামালপুরে আওয়ামী লীগের সভায় হট্টগোল!

কয়েকশো চেয়ার ভাংচুর, আহত-২০

প্রকাশক by প্রকাশক
December 11, 2023
in ক্রাইম
0
জামালপুরে আওয়ামী লীগের সভায় হট্টগোল!
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

জামালপুরে আওয়ামী লীগের সভায় হট্টগোল ॥ কয়েকশো চেয়ার ভাংচুর, আহত-২০

মো: শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদরে আওয়ামী লীগের সভায় ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটে। এ সময় কয়েকশ চেয়ার ভাংচুর ও অন্তত ২০ জন আহতের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, মহান বিজয়ের মাসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। রোববার দুপুরের এই সভা কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা শুরু হয় বিকাল তিনটায়।

 

শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,  জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি, আমান উল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,

 

যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন প্রমূখ। বিকালে শুরু হওয়া এই সভা শেষ হয় সন্ধ্যায়। আলোচনা সভা উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে ভুড়িভোজের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।

 

সভা শেষে অতিথিরা বিদায় হলে বিতরণ করা হয় গরুর মাংস দিয়ে রান্না করা দুপুরের মিল্লিভাত। মিল্লি ভাত না পেয়ে উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে কয়েক‘শ চেয়ার ভাংচুর ও চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হবার ঘটনা ঘটেছে। তারা সকলেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  

এ ব্যাপারে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সাংবাদিকদের বলেন, মহান বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার কার্যক্রম সন্ধ্যায় শেষ হয়। তখন কোনো ঘটনা ঘটেনি। অতিথিসহ তারা চলে যাবার পর খাবার না পেয়ে কিছু ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

Previous Post

চাটখিলে কৃষি ব্যাংকে ডাকাতি করতে গিয়ে আটক -১

Next Post

পৃথিবীর গভীরতম গিরিখাত মারিয়ানার ট্রেঞ্জ

প্রকাশক

প্রকাশক

Next Post
পৃথিবীর গভীরতম গিরিখাত মারিয়ানার ট্রেঞ্জ

পৃথিবীর গভীরতম গিরিখাত মারিয়ানার ট্রেঞ্জ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
    গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
    স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে সুইডেনের রাষ্ট্রদূত Mr.Nicolas Weeks এর সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ–মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
    কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা [আরও বিস্তারিত পড়ুন]
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স [আরও বিস্তারিত পড়ুন]
  • শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার আব্দুল মুক্তাদির
    শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ