সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

জামালপুরে সরিষাবাড়িতে নৌকার পক্ষে কাজ করায় বাড়িছাড়া সিবিএ’র সভাপতি মোয়াজ্জেম হোসেন

প্রকাশক by প্রকাশক
January 14, 2024
in সারাবাংলা
0
জামালপুরে সরিষাবাড়িতে নৌকার পক্ষে কাজ করায় বাড়িছাড়া সিবিএ’র সভাপতি মোয়াজ্জেম হোসেন
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
জামালপুরে সরিষাবাড়িতে নৌকার পক্ষে কাজ করায় বাড়িছাড়া সিবিএ’র সভাপতি মোয়াজ্জেম হোসেন
 
মোঃ শামীম হোসেন জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর লোকজনের হামলার শিকার ও প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন যমুনা সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও শ্রমিক লীগের আঞ্চলিক সভাপতি মোয়াজ্জেম হোসেন।

 

আজ রবিবার দুপুরে জামালপুর শহরের একটি পার্কে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে মোয়াজ্জেম হোসেন লিখিত বক্তব্যে জানান, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাহবুবুর রহমান হেলালের পক্ষে কাজ করেন। এতে প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের লোকজন ক্ষিপ্ত হয়।

 

গত ৯ জানুয়ারি সকালে যমুনা সার কারখানা গেটে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জন তার উপর হামলা করে। বর্তমানে তিনি হামলাকারীদের হুমকিতে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলেও তিনি অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌর শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাহিনুর ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইকরামুল হক লালন।

এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

Previous Post

জানুয়ারি কম.অমল সেনের ২১তম মৃত্যু বার্ষিকী

Next Post

বেনাপোলে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশক

প্রকাশক

Next Post
বেনাপোলে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোলে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ