সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

দোয়ারাবাজার বাজিতপুরে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশক by প্রকাশক
August 20, 2023
in ফিচার
0
দোয়ারাবাজার বাজিতপুরে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

দোয়ারাবাজার বাজিতপুরে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
নুরুজ্জামান (দোয়ারাবাজার) সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে কেরাম বোর্ডের গুটি চাওয়াকে কেন্দ্র করে যুবক হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (২০ আগস্ট) দুপুরে

 

সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২য় এর বিচারক ঝলক রায় এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের মতিন মিয়া ,নুরুল হক,আনর আলী, আফতাব,সিরাজ আলী, মংলা মিয়া ও হেলাল।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড গোলাম মোস্তফা।আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে সড়কের পাশে একই গ্রামের মাসুক মিয়া ও হুশিয়ার আলীর ভুসিমালের দোকানের ব্যবসা ছিলো। ঘটনার দিন বিকেলে হুশিয়ার আলী মাসুক মিয়ার কাছে কেরাম খেলার জন্য বোর্ডের গুটি চায় কিন্তু মাসুক মিয়া গুটি না দেয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এরই জেরে বিকেল ৫ টার দিকে হুশিয়ার আলী তার সহযোগী আসামিরা দলবদ্ধ হয়ে মাসুক মিয়া ও তার স্বজনদের উপর হামলা চালায়। এসময় মাসুক মিয়ার চাচা জামাল উদ্দিন (উকিল আলী)আসামিরা তার বুকে সুলফি দিয়ে আঘাত করলে জামাল উদ্দিন গুরুতর আহত হয়ে হাসপাতালে যাবার পথে মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রউফ বাদি হয়ে ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ বিচারকার্য শেষে রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং ২ জনকে ১ মাস করে আর আরো ৩ জনকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ৫ জন এজলাসে উপস্থিত ছিলেন বাকি মংলা ও হেলাল মিয়া পলাতক।

Previous Post

নরসিংদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে তিন শতাধিক বয়স্ক, বিধবা ও প্রতিবিন্ধী ভাতা ভোগীদের মাঝে বই বিতরণ

Next Post

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে রাজশাহীতে বিএনপির পদযাত্রা

প্রকাশক

প্রকাশক

Next Post
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে রাজশাহীতে বিএনপির পদযাত্রা

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে রাজশাহীতে বিএনপির পদযাত্রা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ