সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

নড়াইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার এক

প্রকাশক by প্রকাশক
January 14, 2023
in ক্রাইম
0
নড়াইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার এক
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নড়াইলের নড়াগাতি থানা পুলিশের অভিযানে প্রতারক সিহান কাজী গ্রেফতার।

মোঃহাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে পীর ও দয়াল বাবার নামে ফেসবুক পেজ খুলে প্রতারণার ঘটনায় প্রতারক চক্রের মূলহোতা মোঃ সিহান কাজী(১৭) কে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) ঢাকা উত্তরা থেকে তাকে আটক করা হয়। সে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মোঃ দুলাল কাজীর ছেলে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার দিক নির্দেশনায় এসআই (নিঃ) ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা উত্তরা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ০৩ টি মোবাইল ফোন এবং ০১ টি সিম কার্ড জব্দ করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ বিপথগামী আন্তঃজেলা এই গ্রুপটি দীর্ঘদিন যাবৎ “গরীবের বন্ধু” নামক ফেসবুক পেজ খুলে “পাগলা বাবার দরবার শরীফ, কিশোরগঞ্জ” এর নামে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনের ভিডিও প্রচার করে আসছিল। ফলে ধর্মপ্রাণ মানুষ বিপদ থেকে উদ্ধার ও শান্তির আশায় সহজেই প্রতারণার শিকার

হতো। এভাবেই মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ধর্মভীরু নারী ও পুরুষদের প্রতারণা করে আসছিল চক্রটি। নড়াগাতি থানার টোনা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মোসাঃ ফাতেমা বেগমকে লোভ,লালসা,প্রভোলন দেখিয়ে কয়েকটি ধাপে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি।বাদীর

ফাতেমার অভিযোগের ভিত্তিতে নড়াগাতি থানার পুলিশের একটি টিম অভিযুক্ত মোঃ সিহান কাজীকে ঢাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২)/২৪(২)/৩৫(২) ধারায় নড়াগাতি থানায় মামলা হয়েছে।মামলা নং ০৫।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন,প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাকে আমরা ঢাকা থেকে গ্রেফতার করেছি।বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।থানায় প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।

Previous Post

রাজবাড়ীতে শীত উপহার প্রদান

Next Post

সালথায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

প্রকাশক

প্রকাশক

Next Post
সালথায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

সালথায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ