সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপনে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশন

প্রকাশক by প্রকাশক
March 7, 2024
in জাতীয়
0
নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপনে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপনে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশন
 
খন্দকার সাইফুল নড়াইল:
নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। নড়াইল ব্যতিক্রমী এই আয়োজন করে।
এ সময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা মনোরম হিউম্যান চেইনের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তোলে। মাঠের একপ্রান্তে বিশালাকার  বাংলাদেশের পতাকার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী বিভিন্ন সময়ের ছবি মাঠের চারপাশে শোভা পাচ্ছিল। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানস্থলে ৬০ফুট/৩৬ফুট জাতীয় পতাকা টাঙানো হয়। এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের চিত্রসহ ১৯৭১ সালের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ যুদ্ধের চিত্র প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জুলিয়া সুকায়না। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান।
সভায় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিত ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা  ও আইসিটি) এমএম আরাফাত হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শেখ আজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা নজীর আহম্মেদ, নড়াইল জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া দিনটি উপলক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাংকন, বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Previous Post

পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময় সভা

Next Post

পটুয়াখালীতে কৃষকদের ১দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
পটুয়াখালীতে কৃষকদের ১দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কৃষকদের ১দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ