সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

নতুন অধ্যায়ের সূচনায় আজম খানের উত্তরাধিকার ‘উচ্চারণ ব্যান্ড’, আজম খানের পরিবার ও কুল এক্সপোজার এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি

প্রকাশক by প্রকাশক
November 10, 2025
in দেশ
0
নতুন অধ্যায়ের সূচনায় আজম খানের উত্তরাধিকার ‘উচ্চারণ ব্যান্ড’, আজম খানের পরিবার ও কুল এক্সপোজার এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন অধ্যায়ের সূচনায় আজম খানের উত্তরাধিকার ‘উচ্চারণ ব্যান্ড’, আজম খানের পরিবার ও কুল এক্সপোজার এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি

 বিনোদন ডেক্স:বাংলাদেশের কিংবদন্তি রক সম্রাট আজম খানের হাতে গড়া ব্যান্ড ‘উচ্চারণ’ সম্প্রতি আজম খানের পরিবার ও কুল এক্সপোজার কমিউনিকেশনস–এর সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি (Tri-Party Agreement) স্বাক্ষর করেছে।

গত শনিবার (৮ নভেম্বর, ২০২৫) ধানমণ্ডিতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষরের এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চারণ ব্যান্ডের সকল সদস্য, ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন ও ম্যানেজার এজাজ রহমান। চুক্তি স্বাক্ষরের সময় উচ্চারণ ব্যান্ডের পক্ষ থেকে স্বাক্ষর করেন ব্যান্ড লিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষ থেকে তাঁর কন্যা অরনী খান, এবং কুল এক্সপোজারের পক্ষ থেকে এজেন্সির সিইও এরশাদুল হক টিংকু।

চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তাঁর নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে; উচ্চারণ ব্যান্ড তাঁর গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে; আর কুল এক্সপোজার পরিচালনা করবে সমস্ত প্রচার, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্ট এবং বাণিজ্যিক কার্যক্রম।

ব্যান্ডলিডার দুলাল জোহা বলেন, “এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তাঁর গানগুলোকে শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে চাই।”

বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপ: দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)।

আগামী বছর উচ্চারণ দেশে ও দেশের বাইরে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ পারফরম্যান্স–চলতি মাস থেকে প্রচারিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় ‘উচ্চারণ’ ব্যান্ড আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় তুলে ধরতে কাজ করে যাচ্ছে।

Previous Post

দ্রুত সেবার ক্ষেত্রে সবার আগে জনগণ:ভূমি উপদেষ্টা

Next Post

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ জারি

প্রকাশক

প্রকাশক

Next Post
টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ জারি

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ জারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ