সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।- পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক by প্রকাশক
September 23, 2024
in বিশেষ সংবাদ
0
নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।- পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।- পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার;

বুড়িচং (কুমিল্লা) ২৩ সেপ্টেম্বর:
পানি সম্পদ মন্ত্রণালয়ের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। দখলকারীদের তালিকা আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেশের সব নদী দখলমুক্ত করতে দুই মাসের মধ্যে কর্মপরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনারদের। জনগণের সহযোগিতায় নদী, খাল ও জলাশয়গুলো দখলমুক্ত করা সম্ভব হবে।

সোমবার, ২৩ সেপ্টেম্বর, কুমিল্লার বুড়িচং উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ গোমতী নদীর ভাঙন এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

পানি সম্পদ উপদেষ্টা জানান, ভারতের কাছ থেকে বন্যা ও বৃষ্টিপাতের তথ্য চাওয়া হবে। তিনি আরও বলেন, পানি ভাগাভাগির বিষয়ে আলোচনা হতে পারে, কিন্তু কখন গেট খোলা হবে তা জানাতে সমস্যা হওয়ার কথা নয়। এছাড়া, তিনি জানান, ভারত ছাড়াও নদী ভিত্তিক অন্যান্য দেশকে নিয়ে বহুপাক্ষিক আলোচনারও উদ্যোগ নেওয়া হবে।

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান ভাঙনের বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত সমাধানের নির্দেশ দেন এবং স্থানীয় জনগণের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন। তিনি তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।

 

Previous Post

দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

Next Post

শীঘ্রই গঠিত হচ্ছে গণমাধ্যম কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
শীঘ্রই গঠিত হচ্ছে গণমাধ্যম কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শীঘ্রই গঠিত হচ্ছে গণমাধ্যম কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নিরাপত্তার চাদরে ঢাকতে যাচ্ছে যশোহর শহর
    নিরাপত্তার চাদরে ঢাকতে যাচ্ছে যশোহর শহর;স্থাপন করা [আরও বিস্তারিত পড়ুন]
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের দ্বিপাক্ষিক বৈঠকঃ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন [আরও বিস্তারিত পড়ুন]
  • ​নদীর ক্যানভাসে শৈল্পিক নস্টালজিয়া ও চেতনার অবগাহন: বনানীর ঢাকা গ্যালারি থেকে ইন্টারকন্টিনেন্টালের ‘ফ্লেভারফুল বাংলাদেশ’
    ​নদীর ক্যানভাসে শৈল্পিক নস্টালজিয়া ও চেতনার অবগাহন: [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান
    ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী [আরও বিস্তারিত পড়ুন]
  • ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
    ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত [আরও বিস্তারিত পড়ুন]
  • আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
    আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • Enhanced EU Cooperation in Climate Finance and Renewable Energy-State Minister
    Enhanced EU Cooperation in Climate Finance and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ