সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দুর্ঘটনা

নরসিংদীতে কাপড়ের পাইকারী বাজার বাবুরহাটে অগ্নিকান্ড ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে দুইশতাধিক দোকান ভস্মীভূত

প্রকাশক by প্রকাশক
October 30, 2023
in দুর্ঘটনা
0
নরসিংদীতে কাপড়ের পাইকারী বাজার বাবুরহাটে অগ্নিকান্ড ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে দুইশতাধিক দোকান ভস্মীভূত
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

নরসিংদীতে কাপড়ের পাইকারী বাজার বাবুরহাটে অগ্নিকান্ড ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে দুইশতাধিক দোকান ভস্মীভূত

সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে বাজারের সাটিং পট্টিতে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটির অধিক ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও প্রায় দুই শতাধিক দোকান ভস্মিভূত হয়েছে।
 
সংবাদপেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই পরিচালক মোঃ আলী হোসেন শিশির, শিলমান্দী ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ভূইয়া সহ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা জানায়, ইতোমধ্যে আগুনে দুই শতাধিক কাপড়ের দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দুইশত কোটি টাকার ক্ষতি হতে পারে।
 
ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনোয়ারুল হক জানিয়েছে, রবিবার রাত ১১টা ১৭ মিনিটে অগ্নিকান্ডের খবর পান তারা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজার সহ ১০টির অধিক ইউনিট কাজ করে। কিন্তু বাজারের ভিতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুনের তীব্রতা বেড়ে যায়। প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনোয়ারুল হক।
 

তিনি জানান, তাৎক্ষনিক ভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি। সোমবার দুপুরে শেখেরচর বাজার পরিদর্শন করেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলো মোশাররফ হোসেন(সিআইপি), মোঃ মনিরুজ্জামান, মহিউদ্দিন গং, নুরুজ্জামান গং, হাজী করিম, গিয়াসউদ্দিন, হাবিবুর রহমান, আলহাজ্ব জিয়াউদ্দন, আক্কাস মিয়া সহ শতাধিক দোকান মালিক।

 
 
 
 
Previous Post

সোনালী স্বপ্নে বিভোর হয়ে ভোলায় আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষক

Next Post

সৈয়দপুরে মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

প্রকাশক

প্রকাশক

Next Post
সৈয়দপুরে মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

সৈয়দপুরে মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ