সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

পঞ্চগড়ে করতোয়া সোলার প্ল্যান্ট চালুর দাবীতে মানববন্ধন অনুষ্টিত

প্রকাশক by প্রকাশক
July 21, 2023
in দেশ, পঞ্চগড়, প্রযুক্তি, ফিচার, বিজ্ঞান, সারাবাংলা
0
পঞ্চগড়ে করতোয়া সোলার প্ল্যান্ট চালুর দাবীতে মানববন্ধন অনুষ্টিত
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
পঞ্চগড়ে করতোয়া সোলার প্ল্যান্ট চালুর দাবীতে মানববন্ধন অনুষ্টিত
আহসান হাবিব পঞ্চগড় 
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া সোলার প্ল্যান্ট চালুর দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে কেএসএলের চুক্তির তিন বছর অতিবাহিত হলেও আলোর মুখ না দেখায় তা দ্রুত চালুর দাবী জানান তারা। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের করতোয়া সোলার লিমিটেড সংলগ্ন ময়নাগুরি গ্রামে এ কর্মসূচী পালন করে তারা। এতে আশপাশের কয়েক গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বিদ্যুৎ ঘাটতি পূরণে এবং ঘন ঘন লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে এবং বেকার যুবকদের নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দ্রুত করতোয়া সোলার লিমিটেডের সোলার প্ল্যান্ট চালুর দাবী জানান।বিদ্যুৎ ঘাটতি পূরণে করতোয়া সোলার লিমিটেডের এই প্রকল্প ভূমিকার কথা বলে মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পটি আলোর মুখ দেখলে উন্নতি হবে অবহেলিত এ অঞ্চলের। একইসঙ্গে সৃষ্টি হবে স্থানীয়দের কর্মসংস্থান। এসময় স্থানীয় কিছু ভূমি দালালদের অভিযুক্ত করে তারা বলেন, আমরা এতদিনে ৩০ মেগাওয়াট সোলার প্ল্যান্টের সুফল পেতে শুরু করতাম। কিন্তু কিছু কুচক্রী ব্যক্তির কারণে প্রতিষ্ঠানটি জমি ক্রয় সংক্রান্ত জটিলতায় পড়েছে। তারা চায় না এখানে সোলার প্ল্যান্ট হোক। কুচক্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ দ্রুত পরিবেশ বান্ধব এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের।
মানববন্ধনে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তারুজ্জামান মুকু বলেন, আমাদের পঞ্চগড়বাসীকে বিদ্যুতের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। যদি এই সোলার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট যোগ হয় তাহলে আমাদের এই ভোগান্তি দুর হবে। আমরা দীর্ঘদিন ধরে আশায় আছি, কিন্তু আলোর মুখ দেখছিনা। জমি সংক্রান্ত জটিলতা নিরসনে প্রকৃত ভূমি মালিকদের সঙ্গে বসে করতোয়া সোলার লিমিটেডকে একটি সুরাহার আহ্বান জানান তিনি। পরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধের সমাপ্তি ঘোষণা করে স্থানীয়রা। এদিকে করতোয়া সোলার লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সুজা মিয়া বলেন, বর্তমান সরকারের অঙ্গিকার শতভাগ বিদ্যুৎ নিশ্চায়ন, আমরা সেই লক্ষেই কাজ করছি। আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি, এ বছরই এখান থেকে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপন্ন শুরু করতে পারবো বলে আশাবাদি। ২০২০ সালের জানুয়ারি মাসে করতোয়া সোলার লিমিটেড (কেএসএল) এর সাথে ৩০ মেগাওয়াট সোলার প্ল্যান্ট স্থাপন ও পাওয়ার ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এই চুক্তির ফলে কেএসএলের উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করবে বিপিডিবি। করতোয়া সোলার লিমিটেড ১৩০ একর জমির উপর এই প্রকল্প বাস্তবায়ন করবে।
Previous Post

নড়াইলে অনলাইন সমস্যা সমাধান নিরাপত্তা সম্পর্কে অনলাইন সেফটি ট্রেনিং

Next Post

জয়পুরহাটের কালাইয়ে স্মামীর বাড়ীতে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা!  

প্রকাশক

প্রকাশক

Next Post
জয়পুরহাটের কালাইয়ে স্মামীর বাড়ীতে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা!  

জয়পুরহাটের কালাইয়ে স্মামীর বাড়ীতে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা!  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ