সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য-উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য-উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

প্রকাশক by প্রকাশক
November 19, 2024
in জাতীয়
0
পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য-উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য-উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: সোমবার,১৮ নভেম্বর ২০২৪

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আর্থ-সামাজিক যে কোন সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সামাজিক এবং দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য।
আজ (সোমবার) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা,সাংস্কৃতিক বিনিময়,আইডিয়া বিনিময়,পারস্পরিক সম্পর্ক উন্নয়ন,সরাসরি ফ্লাইট চালু,বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করা একান্ত প্রয়োজন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের এক সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন,আমরা সঠিক পথে এগোবো এবং কাজ করবো। ব্যবসা-বাণিজ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বের সাথে কাজ করবে তার সরকার। এসময় তারা আঞ্চলিক সংস্থার গুরুত্বের ওপর গুরুত্ব দেন এবং এ প্রেক্ষাপটে সার্কের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও আলোচনা করেন।

পরে উপদেষ্টার সাথে সচিবালয়ে তার অফিসকক্ষে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস জি. ফ্রানসেসচি (Luis G. Franceschi) এর নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেলকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের ফলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপক আশা-আকাঙ্ক্ষার জন্ম নেয়। এ ব্যাপারে এখন প্রায় সবাই একমত যে, বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য। জনমনে রাষ্ট্র সংস্কারের যে গভীর আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই সংস্কারকাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সংস্কারকাজটি সুসম্পন্ন হওয়া প্রয়োজন।

কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছি। শিক্ষা,সংষ্কৃতি,স্বাস্থ্য, বাণিজ্য প্রসারসহ নানা ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। এসয় সাম্প্রতিক সময়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের নারী ফুটবলদল শিরোপা জেতায় বাংলাদেশ দলের প্রশংসা করেন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী এবং স্থানীয় সরকারের সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো: নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Previous Post

মুজিবনগরের মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান গ্রেফতার

Next Post

বাংলাদেশের জাপান ও জার্মানির কাছে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা কামনা করলেন পরিবেশ উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
বাংলাদেশের জাপান ও জার্মানির কাছে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা কামনা করলেন পরিবেশ উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান

বাংলাদেশের জাপান ও জার্মানির কাছে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা কামনা করলেন পরিবেশ উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ