সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home প্রযুক্তি

পাট পণ্যের নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার

প্রকাশক by প্রকাশক
September 9, 2025
in প্রযুক্তি, ফিচার, বিজ্ঞাপন, ব্যবসা, সারাবাংলা
0
পাট পণ্যের নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

পাট পণ্যের নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা : ৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেছেন , পাট পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্র তৈরিতে নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দিতে হবে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) সকালে রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে পাটভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য টেকসই বাজার প্রবেশ বিষয়ক বুটক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন , পাট পণ্য দিয়ে শুধু ফুল ও ফল তৈরি করে বেশি দূর আগানো সম্ভব হবেনা।ফুল ও ফলের মত নান্দনিক জিনিস বানালে মানুষ দেখে খুশি হয় কিন্তু পণ্য কিনে না। পাট পণ্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হলে এমন জিনিস তৈরি করতে হবে যা মানুষ কেনে, সেটা যেন তার ব্যবহারিক কাজে লাগে।

সরকার স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেট একসেস তৈরি করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের প্রশিক্ষণ সেই প্রচেষ্টার অংশ। আমরা প্রাথমিকভাবে ৩০ লাখ পাটের ব্যাগ বাজারে আনার উদ্যোগ নেই, তারপর সেটাকে ১ কোটিতে উন্নীত করেছি। এই ব্যাগ বাজারজাতকরনে ৩০ থেকে ৪০ শতাংশ ভর্তূকি দিতে হচ্ছে সেই অর্থের সংস্থানও করেছি।কিন্তু উদ্যোক্তাদের প্রচেষ্টা খুব সন্তোষজনক মনে হয়নি। একটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে তারা ৪/৫ মাস ব্যয় হয়েছে যা সন্তোসজনক নয়।

তিনি আরো বলেন, পণ্য বিক্রি করতে হলে সেই পণ্যের বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ দিক উদ্যোক্তাদের বিবেচনায় নিতে হবে। প্রথমত পণ্যের ব্যবহারিক দিককে গুরুত্ব দিতে হবে ,দ্বিতীয়ত তার নান্দনিকতা নিশ্চিত করা এবং সর্বোপরি তার মার্কেট একসেস ক্যাপাসিটি বিবেচনায় আনতে হবে।

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মহাপরিচালক মো: জাহিদ হোসেন,বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও অনুবিভাগের যুগ্মসচিব শায়লা ইয়াসমিন , গ্লোবাল স্ট্রাটেজিস্ট তারা মালহারে এবং ইন্টার ন্যাশনাল ট্রেড সেন্টার এর প্রোজেক্ট কো অর্ডিনেটর ডাক ডাং ব্রুস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পাট পণ্য নিয়ে কাজ করে এমন একশত পাঁচজন স্বল্প ও মাঝারি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

Previous Post

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ

প্রকাশক

প্রকাশক

Next Post
তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ

তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ