সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জানা-অজানা

পায়রা বন্দরে শুরু হয়েছে সব ধরনের পন্য আমদানি

প্রকাশক by প্রকাশক
December 14, 2023
in জানা-অজানা
0
পায়রা বন্দরে শুরু হয়েছে সব ধরনের পন্য আমদানি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
পায়রা বন্দরে শুরু হয়েছে সব ধরনের পন্য আমদানি
 
 নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর পায়রা বন্দরে এই প্রথমবারের মতো ভীড়ল ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল। মেঘনা গ্রুপের মালিকানাধীন ‘এমভি মেঘনা হারমনি’ নামের জাহাজটিতে  ৫৩ হাজার ৭০০ মেট্রিকটন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে নোঙর করল।
 
আউটারে ১৬ হাজার মেট্রিক টন কার্গো লাইটারেজ করার পর ৩৭ হাজার ৮০০ মেট্রিকটন কার্গো নিয়ে মাদারভ্যাসেলটি বুধবার (১৩ ডিসেম্বর) মধ্য রাতে বন্দরের ইনার এ্যাংকোরেজে পৌঁছায়। এরআগে জাহাজটি গত ০৯ ডিসেম্বর ভোরে পায়রা বন্দরের ফেয়ারওয়েতে আসে।
 
এর আগে গত ১২ ডিসেম্বর প্রথমবারের মতো ভিড়েছে এলপিজিবাহী (তরল গ্যাস) মাদার ভেসেল। তিন হাজার তিনশ’ মেট্রিকটন তরল গ্যাসবাহী এই জাহাজটির নাম ‘এমভি বসুন্ধরা এলপিজি চাতকী’।
 
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, জাহাজটিতে ৪৩ হাজার ৭০০ মেট্রিকটন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিকটন লাইমস্টোন এসেছে। গতকাল  রাতে আউটারে ১৬ হাজার মেট্রিক টন কার্গো লাইটারেজ করার পর ৩৭ হাজার ৮০০ মেট্রিক কার্গো নিয়ে ইনারে পৌঁছায়। 
 
পায়রা বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. আতিকুল ইসলাম  বলেন,  জাহাজটি ভিয়েতনাম থেকে যাত্রা শুরু করে। 
 শিপ টু শিপ (এসটিএস) অপারেশনের মাধ্যমে গভীরতম নদী পথ কাজল-তেতুলিয়া ব্যাবহার করে মেঘনা নদী হয়ে পায়রা বন্দরে ঘাটে এসেছে। 
 
তিনি আরও বলেন, কম খরচে,  দ্রুততম সময়ে খালাস করা, কম দূরত্ব, নদীর সর্বোচ্চ পানির গভীরতা ও লাইটার পরিবহনে নিরাপত্তা মান সম্মত সেবার কারনে দিন দিন এই বন্দরে ভীড় বাড়ছে। 
 
বৃহস্পতিবার দুপুর ১২টায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বন্দরের নিজস্ব জলযানযোগে বন্দরের ইনার এ্যাংকোরেজে জাহাজটি পরিদর্শন করার পর সাংবাদিকদের সাথে কথা বলেন।
 
তিনি বলেন, পায়রা বন্দরকে স্বাধীন বাংলাদেশে গ্রীণ ফিল্ড পোর্ট হিসেবে তৈরি করা হয়েছে।  বরিশাল বিভাগের উন্নয়নে মূলত বন্দরটি কাজ শুরু করেছিল।  গত বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ সমাপ্ত হয়েছিল। এখন  চলছে মেইনটেইন্সের কাজ।
 
মেঘনা গ্রুপসহ দেশের বড় বড় গ্রুপ অব কোম্পানি এই বন্দর ব্যবহার করতে শুরু করছে। আশা করি আগামিতে দেশের আরো বড় বড় কম্পানি ব্যবহার করবে এই বন্দর।  
 
তিনি আরো বলেন, আগামী সপ্তাহে আরোও একটি মেঘনা গ্রুপের মাদার ভেসেল পায়রা বন্দরে আগমন করবে আশা করছি। 
Previous Post

বগুড়ার সারিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 

Next Post

সাংবাদিক নজরুলের মায়ের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রকাশক

প্রকাশক

Next Post
সাংবাদিক নজরুলের মায়ের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ

সাংবাদিক নজরুলের মায়ের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ