সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্লান্ট ম্যানেজারকে পদত্যাগের আলটিমেটাম দিল শিক্ষার্থীরা

প্রকাশক by প্রকাশক
September 5, 2024
in সারাবাংলা
0
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্লান্ট ম্যানেজারকে পদত্যাগের আলটিমেটাম দিল শিক্ষার্থীরা
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্লান্ট ম্যানেজারকে পদত্যাগের আলটিমেটাম দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়োগকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা এএম খোরশেদুল আলম ও প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মৌলাকে দুর্নীতির দায় নিয়ে পদত্যাগের জন্য ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী আদায় আন্দোলনের প্রধান সমন্বয়ক, ঢাকার তেজগাঁও থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টেক্সটাইল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম অন্তর। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া প্রেসকাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১১ দফা দাবী উপস্থাপন করেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচী ঘোষনার কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ঘোষিত ১১ দফা সমূহ হল, ১. দুর্নীতির সাথে জড়িত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়োগকৃত মাফিয়া দালাল প্রধান নির্বাহী কর্মকর্তা এএম খোরশেদুল আলম ও প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মৌলাকে দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করতে হবে। ২. চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং এর মাধ্যমে অবৈধ সকল নিয়োগ বাতিল করতে হবে। ৩. বিদ্যুৎ সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের আত্মীয় স্বজনদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ তাদের অপসারন করতে হবে। ৪. পায়রা তাপ বিদ্যুৎ ও আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকুরী দিতে হবে। ৫. ক্ষতিগ্রস্ত পরিবারের আটকে থাকা জমির টাকা দ্রুত হস্তান্তর করতে হবে। ৬. এলাকার সার্বিক উন্নয়নে ছোট ছোট রাস্তা পাকা বা ইটের সলিং করা, কালভার্ট, বৃক্ষরোপন, মসজিদ, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন, কার ড্রাইভিং প্রশিক্ষন, মেয়েদের সেলাই মেশিন প্রশিক্ষন ইত্যাদি। ৭. এলাকার উন্নয়নের নামে লুট/আত্মসাত করা টাকা দিয়ে নতুন করে এলাকার উন্নয়নে ব্যয় করতে হবে। এবং লুটপাটে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ৮. স্বপ্নের ঠিকানার আবাসন প্রকল্পের সবাইকে স্থায়ী মালিকানার কাগজ দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। ৯. এলাকার শিক্ষিত বেকার যুবকদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ১০. প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে প্রকল্পের উন্নয়নমূলক কাজ করানো বন্ধ করতে হবে। ১১. বিদ্যুৎ খাত ধ্বংসের সাথে জড়িত খুনী হাসিনা, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব সহ অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এর আগে প্রেসকাবের সামনে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ১১ দফা দাবীর সমর্থনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থী শিমুল, ইমরান হোসেন, লিমন, পারভেজ প্রমূখ।

এ বিষয়ে অভিযুক্ত পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এএম খোরশেদুল আলম ও প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মৌলা’র বক্তব্য জানতে তাদের ব্যবহৃত মুঠো ফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

প্রসংগত, ২০১৬ সালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে ১৩২০ মোগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে বিগত আওয়ামীলীগ সরকার। পরবর্তীতে একই ইউনিয়নে স্থাপন করা হয় আরএনপিএল নামে আরও একটি বিদ্যুত কেন্দ্র। এতে নিশানবাড়িয়া, দাসের হাওলা, গরাৎখাঁ, মরিচবুনিয়া ও মধুপাড়া গ্রামের ঘরবাড়ী সহ জমি অধিগ্রহন করা হয় ১৩০ পরিবারের এবং জমি অধিগ্রহন করা হয় আরও ৩১০ পরিবারের। জমি অধিগ্রহনের সময় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঘোষিত পদেক্ষপের মধ্যে ১৩০ পরিবারকে স্বপ্নের ঠিকানা প্রকল্পের আবাসন সুবিধা দেয়া হয় মাত্র। বাকী পদক্ষেপ গুলোর এখনো বাস্তবায়ন করা হয়নি।

Previous Post

বন্যায় ঘরবন্দী মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে -ধর্ম উপদেষ্টা

Next Post

পুনরায় চালু হলো ৫ দিন পর  চন্দ্রঘোনা-রাইখালী নৌ পথে ফেরি চলাচল

প্রকাশক

প্রকাশক

Next Post
পুনরায় চালু হলো ৫ দিন পর  চন্দ্রঘোনা-রাইখালী নৌ পথে ফেরি চলাচল

পুনরায় চালু হলো ৫ দিন পর  চন্দ্রঘোনা-রাইখালী নৌ পথে ফেরি চলাচল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নিরাপত্তার চাদরে ঢাকতে যাচ্ছে যশোহর শহর
    নিরাপত্তার চাদরে ঢাকতে যাচ্ছে যশোহর শহর;স্থাপন করা [আরও বিস্তারিত পড়ুন]
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের দ্বিপাক্ষিক বৈঠকঃ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন [আরও বিস্তারিত পড়ুন]
  • ​নদীর ক্যানভাসে শৈল্পিক নস্টালজিয়া ও চেতনার অবগাহন: বনানীর ঢাকা গ্যালারি থেকে ইন্টারকন্টিনেন্টালের ‘ফ্লেভারফুল বাংলাদেশ’
    ​নদীর ক্যানভাসে শৈল্পিক নস্টালজিয়া ও চেতনার অবগাহন: [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান
    ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী [আরও বিস্তারিত পড়ুন]
  • ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
    ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত [আরও বিস্তারিত পড়ুন]
  • আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
    আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • Enhanced EU Cooperation in Climate Finance and Renewable Energy-State Minister
    Enhanced EU Cooperation in Climate Finance and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ