সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

ফরিদপুরে কিশোর গ্যাং এর দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশক by প্রকাশক
April 25, 2023
in জাতীয়, দেশ, ফরিদপুর, ফিচার, সারাবাংলা
0
ফরিদপুরে কিশোর গ্যাং এর দুই সদস্য গ্রেপ্তার
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ফরিদপুরে কিশোর গ্যাং এর দুই সদস্য গ্রেপ্তার

 

আবু নাসের হুসাইন, সালথা:

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাঞ্চল্যকর কিশোর গ্যাং কর্তৃক হামলা ও কোপাকুপি ঘটনায় জড়িত দুইজন কিশোর গ্যাং সদস্যকে ফরিদপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি ২, (ফরিদপুর)। মঙ্গলবার ফরিদপুর র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ফরিদপুর র‌্যাব জানায়, গত ১৩ এপ্রিল বোয়ালমারির অভিযুক্ত কিশোর গ্যাং এর একজন সদস্য অন্য এক দল কিশোরকে ইংগিত করে ফেসবুকে হামলার হুমকিসহ স্ট্যাটাস দেয়।

এরই জের ধরে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৫ এপ্রিল শনিবার রাত সাড়ে ১০টার দিকে আহতরা বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী গুয়োতলার মেলা দেখে ফেরার সময় পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গেটে পৌঁছালে কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্ম স্টাইলে হামলা করে।

এ সময় হামলাকারীরা চারদিক থেকে ঘিরে বেধড়ক পিটিয়ে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সিফাত শেখ (১৬) এবং নিয়ামুল ইসলাম নাঈম (১৫) এর মাথা, হাত ও বামপাঁজর এবং সিফাতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

এই ঘটনা দেশব্যাপী পত্র পত্রিকা, টিভি ও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। উক্ত ঘটনার পর থেকে উক্ত মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প বিশেষ গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

এরই প্রেক্ষিতে, ফরিদপুর র‌্যাব-৮, ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে সোমবার ভোররাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চালিনগর গ্রামস্থ এলাকা থেকে উল্লেখিত কিশোর গ্যাং এর দুই সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শাকিল মোল্লা (১৮), মোঃ আাকাশ মোল্লা (২২), উভয় পিতা- মোঃ জামিল মোল্লা, উভয় সাং-চালিনগর, উভয় থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর । পরবর্তীতে উক্ত আসামিদের ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়।

Previous Post

ফরিদপুরে কিশোর গ্যাং এর দুই সদস্য গ্রেপ্তার

Next Post

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত -১

প্রকাশক

প্রকাশক

Next Post
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত -১

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত -১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ