সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home চট্টগ্রাম

বাঁশখালী থানার ওসি ৫ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

প্রকাশক by প্রকাশক
April 13, 2023
in চট্টগ্রাম, জাতীয়, দেশ, ফিচার, সারাবাংলা
0
বাঁশখালী থানার ওসি ৫ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বাঁশখালী থানার ওসি ৫ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি :

৫ম বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম।

এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত থে‌কে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক লাভ ক‌রেন।জেলায় মার্চ মাসে অবৈধ অস্ত্র উদ্বার, মাদকদ্রব্য জব্দ,সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ফলপ্রসূ হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই কৃতিত্বের সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম।এর আ‌গে মোঃ কামাল উ‌দ্দিন চার বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে‌ছিল।তিনি ২০২১ সালের ১৩ অক্টোবর বাঁশখালী থানায় যোগদান করার পর থে‌কে আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন‌্য কাজ ক‌রে যা‌চ্ছেন।

তার চৌকস নেতৃত্বে গত মার্চ মাসে তার সফলতা হিসেবে এক লক্ষ আটশত পঞ্চাশ পিস ইয়াবা এবং দুইশত সতের লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৪টি আগ্নেয়াস্ত্র (যাহার মধ্যে ২টি একনলা বন্দুক,২টি এলজি এবং ৬ রাউন্ড কার্তুজ),২টি চোরাই সিএনজি উদ্ধার করেন তিনি।সর্বমোট ২১৭টি ওয়ারেন্ট তামিল করেন তিনি।

এ ছাড়াও পুলিশ-জনতার মধ্যে সম্পর্ক স্থাপন ও অপরাধ নির্মূলে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি পুলিশং কার্যক্রম অব্যাহত রাখছেন।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দীন পিপিএম বলেন,শ্রেষ্ঠ ওসি হতে পারাটা গর্বের ব্যাপার। অপরাধ রোধ করাই আমাদের কাজ। আমি একনিষ্ট মনে সেই কাজই করেছি। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি।

কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।মাদক নির্মুলে, সন্ত্রাস নির্মূলে ‌যে কোন ত‌্যাগ স্বীকার কর‌তে প্রস্তুত ব‌লে জানান তিনি।

Previous Post

বর্ষবরণকে ঘিরে নড়াইলে বিভিন্ন আয়োজন

Next Post

পর্যটক বরণে প্রস্তুতিঃ ঈদের আগে কুয়াকাটা সৈকতের শৃঙ্খলা ফিরছে

প্রকাশক

প্রকাশক

Next Post
পর্যটক বরণে প্রস্তুতিঃ ঈদের আগে কুয়াকাটা সৈকতের শৃঙ্খলা ফিরছে

পর্যটক বরণে প্রস্তুতিঃ ঈদের আগে কুয়াকাটা সৈকতের শৃঙ্খলা ফিরছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,এমপি
    পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ