সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ইসলাম কথা

ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
August 11, 2025
in ইসলাম কথা
0
ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে ধর্ম উপদেষ্টা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

বিলাল হুসাইন:ব্রাহ্মণবাড়িয়া, সোমবার (১১ আগস্ট ২০২৫):
ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোড এলাকায় সদ্য নির্মিত এ মডেল মসজিদ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, নির্মাণ ঠিকাদার ও মুসল্লীদের সাথে কথা বলেন। মুসল্লীরা মসজিদটির কিছু সমস্যা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। বিশেষ করে মসজিদের নামাজের স্থানের টাইলস, এসি ও সাউন্ড সিস্টেমের মান নিয়ে মুসল্লীরা প্রশ্ন তোলেন। এছাড়া সাহানের মধ্যবর্তী স্থানে পানি জমে থাকা ও বৃষ্টির পানি দরজার নিচ দিয়ে মসজিদে প্রবেশ করার বিষয়টিও তারা উপদেষ্টাকে অবহিত করেন।

পরে উপদেষ্টা মসজিদটির নামাজের স্থান, সাহান, লাইব্রেরি, মিটিং রুম, ওজু খনা, টয়লেট, বই বিক্রয় কেন্দ্র প্রভৃতি ঘুরে দেখেন। তিনি ঠিকাদারকে ত্রুটিপূর্ণ টাইলসগুলো দ্রুততম সময়ে প্রতিস্থাপনের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদটি তৈরি করা হয়েছে। এর কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিকাদার সেগুলো ঠিক করে দেবেন।

তিনি আরো বলেন, এ মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। পুরুষ এবং মহিলাদের পাশাপশি প্রতিবন্ধীদের জন্যও এখানে নামাজের ব্যবস্থা রয়েছে। এ মডেল মসজিদের মাধ্যমে সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ব্রাহ্মণবাড়িয়ার কোণায়-কোণায় পৌঁছে যাবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

ড. খালিদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ১০টি মডেল মসজিদ নির্মাণে বড় ধরনের, কোনো গ্রস মিসটেকের খবর এখনও আসেনি। ছোট-খাটো ত্রুটি-বিচ্যুতি আছে। এগুলো ঠিকাদার এবং প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা করা হচ্ছে।’

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Previous Post

আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫

Next Post

ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রশাসক নিয়োগ

প্রকাশক

প্রকাশক

Next Post
ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রশাসক নিয়োগ

ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রশাসক নিয়োগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ