সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

ভোলায় ঘন কুয়াশায় ক্ষতির শঙ্কায় আলু চাষিরা

প্রকাশক by প্রকাশক
February 8, 2023
in ফিচার, সারাবাংলা
0
ভোলায় ঘন কুয়াশায় ক্ষতির শঙ্কায় আলু চাষিরা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ

ভোলায় চলতি মৌসুমে আলুর ফলন ভালো হওয়ার সম্ভাবনায় কৃষকরা স্বস্তিতে ছিলেন। কিন্তু সম্প্রতি ঘন কুয়াশায় লেইট ব্লাইট বা মড়ক রোগে আলু গাছ আক্রান্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যার ফলে কৃষকরা ক্ষতি থেকে বাঁচতে নিয়মিত ওষুধ স্প্রের পাশাপাশি করছেন পরিচর্যাও।

এদিকে, সার-কীটনাশকের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ, ভালো দাম পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন চাষিরা। অন্যদিকে, কুয়াশা থেকে আলু ক্ষেত রক্ষায় নিয়মিত ছত্রাকনাশক স্প্রে প্রয়োগের পরামর্শ কৃষি অধিদপ্তরের।

সরেজমিন সদর উপজেলার ইলিশা ইউনিয়ন ঘুরে দেখা যায়, দুই মাস আগে লাগানো আলুর বীজ থেকে এখন ক্ষেত ছেয়ে গেছে সবুজ পাতায়। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায়ও এতোদিন আলু ক্ষেত ছিলো রোগবালাই মুক্ত। কিন্তু আলু তুলতে সময় বাকি আছে আর

একমাস। তখনই লেইট ব্লাইট বা মড়ক রোগে আক্রান্ত হচ্ছে আলু গাছ। এতে কৃষকের চোখেমুখে শঙ্কার ছাপ। এজন্য ক্ষেত সতেজ রাখতে পানি দেওয়ার পাশাপাশি কেউ কেউ সাত দিন আবার কেউ পাঁচদিন পরপর নিয়মিত ওষুধ স্প্রে অব্যাহত রেখেছেন আলু ক্ষেতে।


সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের আলু চাষি আব্দুল শহিদ বলেন, গত বছর ৪ একর জমিতে আলুর আবাদ করে ভালো দাম পাইনি। এ বছর আবাদ করেছি আড়াই একর জমিতে। আলু তোলার আর মাত্র একমাস বাকি আছে। যদি কুয়াশায় আলু ক্ষেত নষ্ট না হয় তাহলে

ফলন ভালো হবে। আলু তোলার পর সরকার যদি দাম নিয়ন্ত্রণ করে এবং আলু বিদেশে পাঠানোর সুযোগ করে দেয় তাহলে লাভবান হওয়া যাবে।একই গ্রামের কৃষক মতিন আহমেদ বলেন, সার-কীটনাশক এমনকি দিন মজুরেরও দাম বেড়েছে। ফলে উৎপাদন খরচ গত বছরের

তুলনায় অনেক বেড়েছে। গত বছর আলু ৭-৮ টাকা দরে বিক্রি করতে হয়েছে। এ বছর দাম কম থাকলে আবাদ ছেড়ে দিব। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপজেলা কৃষি অফিসার এ এফ এম শাহাবুদ্দিন বলেন, কৃষি বিভাগের দেওয়া পরামর্শে নিয়মিত

ম্যানকোজেব নামক ছত্রাকনাশক প্রয়োগ করলে কুয়াশা থেকে আলু ক্ষেত রক্ষা করা সম্ভব হবে। আমরা সে পরামর্শ দিচ্ছি। কৃষকরা যদি সঠিক নিয়মে স্প্রে করা অব্যাহত রাখে তাহলে ফলন ভালো হবে। কৃষকরাও লাভবান হবেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেওয়া তথ্য মতে, এ বছর উপজেলায় চারশ

৫০ হেক্টর জমিতে বিভিন্ন উচ্চ ফলন জাতের আগাম আলুর চাষাবাদ হয়েছে। বারি-১, বারি-৪, বারি-৭, বারি-৮সহ উন্নত জাতের আলু চাষ হয়েছে ৬৫ ভাগ জমিতে আর ৩৫ ভাগ জমিতে চাষ হয়েছে দেশি জাতের আলু।


Previous Post

সাতক্ষীরার ফিংড়ী তাফসীরুল কুরআন মাহফিলে আলহাজ্ব মোঃনজরুল ইসলাম

Next Post

সাতক্ষীরা ভিসা অফিসে প্রতারক চক্রের সক্রিয়তা: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশক

প্রকাশক

Next Post
সাতক্ষীরা ভিসা অফিসে প্রতারক চক্রের সক্রিয়তা: প্রশাসনের  হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা ভিসা অফিসে প্রতারক চক্রের সক্রিয়তা: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের [আরও বিস্তারিত পড়ুন]
  • বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত দিকনির্দেশনা তুলে ধরলো এপিইউবি
    বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত [আরও বিস্তারিত পড়ুন]
  • গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
    গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
    স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে সুইডেনের রাষ্ট্রদূত Mr.Nicolas Weeks এর সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ–মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
    কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা [আরও বিস্তারিত পড়ুন]
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ