সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

মাশরাফি হুইপ হওয়ায় নড়াইলে  আনন্দ মিছিলে জনতার ঢল 

প্রকাশক by প্রকাশক
January 27, 2024
in সারাবাংলা
0
মাশরাফি হুইপ হওয়ায় নড়াইলে  আনন্দ মিছিলে জনতার ঢল 
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
মাশরাফি হুইপ হওয়ায় নড়াইলে  আনন্দ মিছিলে জনতার ঢল 
 
খন্দকার সাইফুল। বিশেষ প্রতিনিধ। নড়াইল:
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা হুইপ হওয়ায় নড়াইলে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে হাজার হাজার মানুষের সমাগম হয়। নড়াইল হতে রুপগন্জ পর্যন্ত শহরে জ্যাম লেগে যায়।
 
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
 
সেখানে নেতারা তাদের বক্তব্যে মাশরাফিকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও এখান থেকে কেউ কখনও মন্ত্রী হননি। সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় আমরা খুশী। এ পর্যন্ত নড়াইল থেকে মন্ত্রী কেউ নির্বাচিত হয়নি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তবে আমাদের আশা সে মন্ত্রী হবে।
 
জানা যায়, নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ (নড়াইল সদর আংশিক ও লোহাগড়া উপজেলা) আসন থেকে সংসদ নির্বাচনে ১৯৭০, ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮,২০১৪ সালে এ আসনে নৌকা প্রতিক বিজয়ী হয়। এরপর ২০১৮ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নড়াইল-০২ আসন থেকে এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।
 
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সভাপতি এ্যাডভোকেট ওমার ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীরহোসেন, সহ-সভাপতিহাসানুজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওহিদুজ্জামান, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক মোল্যা সোহেল, সভাপিতি মোঃ সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আওড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীলসহ জেলা জেলা আওয়ামী লীগ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
Previous Post

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

Next Post

বাঁশখালীতে ক্ষেতখোলা নিয়ে পানি সংকটে কৃষক পরিবার  

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঁশখালীতে ক্ষেতখোলা নিয়ে পানি সংকটে কৃষক পরিবার  

বাঁশখালীতে ক্ষেতখোলা নিয়ে পানি সংকটে কৃষক পরিবার  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ