সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

মোহা: মেহেদী হাসান পুলিশ সুপার হিসেবে নড়াইলে যোগদান

প্রকাশক by প্রকাশক
November 18, 2023
in জাতীয়
0
মোহা: মেহেদী হাসান পুলিশ সুপার হিসেবে নড়াইলে যোগদান
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
মোহা: মেহেদী হাসান পুলিশ সুপার হিসেবে নড়াইলে যোগদান
 
খন্দকার সাইফুল নড়াইল:
আজ ১৮ নভেম্বর ২০২৩ সকালে মোহা: মেহেদী হাসান পুলিশ সুপার হিসাবে নড়াইলে যোগদান করেন। তিনি নড়াইলে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 
 
পরে তিনি সদ্য বিদায়ী পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন এবং জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং মতবিনিময়কালে আইন শৃঙ্খলা রক্ষায় নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 
 
নবনিযুক্ত পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সন্তান। তিনি ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
 
তিনি চাকুরী জীবনে সহকারী 
পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশ (কুমিল্লা অঞ্চল), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), শাহজাদপুর সার্কেল এএসপি,
সিরাজগঞ্জ জেলা, ডিএমপি’র মতিঝিল বিভাগ ও ট্রাফিক-সাউথ বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্স, ডিএমপির ওয়ারী বিভাগ ও ট্রাফিক-সাউথ বিভাগে কর্মরত ছিলেন। 
 
মোহা: মেহেদী হাসান পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার হিসেবে ট্রাফিক-সাউথ বিভাগ, লালবাগ ট্রাফিক বিভাগ, এস্টেট বিভাগ, প্রটেকশন বিভাগে দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।  
 
তিনি শিক্ষাজীবনে কুষ্টিয়া জেলার ভেড়ামারা পাইলট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও তিনি ডিপ্লোমা অব হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড ডিগ্রী অর্জন করেন।
 
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Previous Post

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব,ভোলায় অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ

Next Post

এডভোকেট আতাউর রহমান শামীম মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন

প্রকাশক

প্রকাশক

Next Post
এডভোকেট আতাউর রহমান শামীম মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন

এডভোকেট আতাউর রহমান শামীম মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
  • মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
    মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী
    ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর [আরও বিস্তারিত পড়ুন]
  • খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক
    খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ