সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

রংপুরে যমুনেশ্বরী নদী কচুরিপানার ওপর দিয়ে হেঁটে পারাপার হচ্ছেন

প্রকাশক by প্রকাশক
June 23, 2023
in Uncategorized
0
রংপুরে যমুনেশ্বরী নদী কচুরিপানার ওপর দিয়ে হেঁটে পারাপার হচ্ছেন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুরে যমুনেশ্বরী নদী কচুরিপানার ওপর দিয়ে হেঁটে পারাপার হচ্ছেন

মাটি মামুন রংপুর।

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর উপর বরাতি সেতু অবস্থিত। সেতুর দুই দিকে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন। সবার চোখ নদীর জলের দিকে। উজানের ঢলের সঙ্গে ভেসে আসা কচুরিপানা জমাট বেঁধেছে।
মানুষ ওই জমাট বাঁধা কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পারাপার হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎসুক লোকজনের ভিড়।গতকাল ২২ জুন ২০২৩ (বৃহস্পতিবার) দুপুর ২ টায় তারাগন্জ যাওয়ার পথে যমুনেশ্বরী নদীর ওপর নির্মিত পরিত্যক্ত বরাতি সেতুতে হাজারো মানুষের ভিড়।
বাইক থেকে নেমে নদীর দিকে তাকাতেই দেখা যায়, লোকজন কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছেন। অনেকে মাঝনদীতে কচুরিপানার ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও করেছেন, কেউ কেউ আবার সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তিন দিন আগে উজানের ঢলে ভেসে আসা কচুরিপানা বরাতি সেতুর উত্তর পাশের জমাট বাঁধে। কচুরিপানার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও নদীর ঐ অংশ থেকে কচুরিপানা সরে না যাওয়ায় স্থানীয় কিছু শিশু- কিশোর কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছে। কিছু কিশোর কে ফুটবল খেলাতেও দেখা যায়। এ ঘটনা সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশ-পাশের লোকজন তা দেখতে ছুটে আসেন। হাজারো মানুষের ভিড় দেখে অনেক পথচারী সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন। তারাগন্জ থেকে আশা বাপ্পি ও সুজা খান বলেন, কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদীর পার হচ্ছেন, এমন কথা শুনে আমরা দেখতে এসেছি। একরচালী এলাকা থেকে আসা রুবেল বলেন, আমরা ফেসবুকে দেখে ৬ টি ভ্যানে ৪০ জন এসেছি। এর আগে কখনো দেখিনি কচুরি পানার উপর দিয়ে মানুষ নদী পারাপার করতে। এছাড়াও রংপুর দিনাজপুরগামী অসংখ্য মটর সাইকেল আরোহীরা এ নজর দেখার জন্য বরাতী সেতুতে যাএাবিরতি করছেন। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)রাসেল মিয়া বলেন, বিষয়টি জানার পর সরেজমিনে গিয়েছিলাম এবং নদীর পানি প্রবাহ ঠিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লোকজন লাগিয়ে দেওয়া হয়েছে কচুরিপানা অপসারণে কাজে। দুই তিন দিনের মধ্যে সকল কচুরিপানা অপসারণ করা জাবে বেলেও জানান তিনি।

Previous Post

সবার প্রচেষ্টায় উৎসব মূখর হবে ঈদ আনন্দ -গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন

Next Post

বিএমইউজে ফেনী জেলা কমিটি অনুমোদন সাঈদ খান সভাপতি, মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক

প্রকাশক

প্রকাশক

Next Post
বিএমইউজে ফেনী জেলা কমিটি অনুমোদন সাঈদ খান সভাপতি, মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক

বিএমইউজে ফেনী জেলা কমিটি অনুমোদন সাঈদ খান সভাপতি, মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ