সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

রংপুর মেডিকেলে ৬০০ যন্ত্রের সাড়ে চার শই অকেজো

প্রকাশক by প্রকাশক
February 17, 2023
in সারাবাংলা
0
রংপুর মেডিকেলে ৬০০ যন্ত্রের সাড়ে চার শই অকেজো
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আবু তালেব,স্টাফ রিপোর্টার:

রংপুর-মেডিকেল কলেজ হাসপাতালে ৬০০ যন্ত্রের-সাড়ে-চার-শই-অকেজো।গত বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি রংপুর-মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন,মানুষকে চিকিৎসা সেবা এমনভাবে দেবেন,

যেন চিকিৎসা নিতে দেশের আর কোনো মানুষকে বিদেশে যেতে না হয়,বরং বিদেশ থেকেই বাংলাদেশে চিকিৎসা নিতে আসতে হয়।’রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ছয়শ যন্ত্রের মধ্যে ৪৫০টি অকেজো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার বিকেলে হাসপাতালটির চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমনটি জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা খাতের ঠিক কোন জায়গাটায় সমস্যা সেটি খুঁজে বের করতে আমরা এখন মাঠে নেমে গেছি। দেশের ছয়টি বিভাগ পরিদর্শন শেষ করেছি।আর মাত্র দুটি বিভাগ বাকি

আছে।এরপর দেশের সব হাসপাতালের ছোট-বড় খুঁটিনাটি সব বিষয় নিয়ে মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম কার্যকর পদক্ষেপ নেয়া হবে। তবে যত কিছুই করা হোক, চিকিৎসা দিতে হবে চিকিৎসকদেরই।এ নিয়ে অবহেলা করা যাবে না।

তিনি বলেন, ‘রমেক হাসপাতালে বেড সংখ্যা এক হাজার হলেও চিকিৎসা নেয় দুই হাজারের বেশি মানুষ।হাসপাতালের পরিচ্ছন্নতার অভাব রয়েছে।
হাসপাতালের কিছু বিভাগে ভালো চিকিৎসা সেবা দেয়া হলেও বেশ কিছু বিভাগের গুরুতর ত্রুটি লক্ষ্য করেছি।এসব চলবে না।


আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, এই হাসপাতালে প্রায় ছয় শ যন্ত্রপাতি থাকলেও এগুলোর মধ্যে সাড়ে চার শই অকেজো হয়ে পড়ে আছে।এটা তো মেনে নেয়া যায় না।
হয় পুরাতন যন্ত্রপাতি দ্রুত মেরামত করতে হবে, নইলে নতুন মেশিন কিনতে হবে।কিন্তু সাড়ে চার শ মেশিন নষ্ট পড়ে থাকলে আপনারা মানুষকে কী চিকিৎসা দেবেন।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের নির্মাণাধীন ১৫তলা বিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার, কিডনি ও লিভার হাসপাতালের চলমান নির্মাণ কাজের পরিদর্শন করেন।নির্মান কাজ দ্রুততার সঙ্গে করতে স্থানীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।


এরপর মন্ত্রী ১০০ বেডের শিশু হাসপাতাল এবং রমেক হাসপাতালে চিকিৎসারত বিভিন্ন ইউনিটের রোগীদের স্বাস্থ্যসেবার মান সরেজমিনে পরিদর্শন করেন ও সেখানকার চিকিৎসক, নার্সদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Previous Post

পলাশবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি মুলক সভা

Next Post

গাইবান্ধায় অশ্লীলতা ও দর্শক শুন্যতায় ৩৪ সিনেমা হল বন্ধ

প্রকাশক

প্রকাশক

Next Post
গাইবান্ধায় অশ্লীলতা ও দর্শক শুন্যতায় ৩৪ সিনেমা হল বন্ধ

গাইবান্ধায় অশ্লীলতা ও দর্শক শুন্যতায় ৩৪ সিনেমা হল বন্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ